জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এতে যোগ দেন। অনুষ্ঠানে তাঁরা অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং এআইইউবি পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান। অনুষ্ঠানে এআইইউবির প্রতিনিধিদের মধ্যে ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান ও ইশতিয়াক আবেদীন, সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা এবং ট্রাস্টি বোর্ডের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন। ফ্রাঙ্কফুর্টের উপ-মেয়র স্টেফান সিগলারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি