হোম > শিক্ষা

পরিবেশ রক্ষায় সহযোগিতা জোরদারে একমত ঢাবি ও সুইডেন দূতাবাস

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) নায়োকা মারটিনেজ বেকস্ট্রম। ছবি: সংগৃহীত

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদারে একমত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সুইডেন দূতাবাস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) নায়োকা মারটিনেজ বেকস্ট্রম। এ সময় তাঁরা সহযোগিতা জোরদারের বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উঠে আসে, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জটিল বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে যৌথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন ও জার্মানির সহায়তায় ইতিমধ্যে একাধিক পাবলিক কনসালটেশন আয়োজন করা হয়েছে, যেখানে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া, শিগগিরই একটি বড় কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয় বৈঠকে। এতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিতে আন্তর্জাতিক অংশীদারদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সম্পৃক্ততা থাকবে বলে আশা প্রকাশ করা হয় বৈঠকে।

বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র, ২৫ মিনিট পর দেওয়া নতুন প্রশ্নপত্রও গত বছরের

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ফার্মেসি ও বায়োটেকনোলজি: গবেষণা ও উদ্ভাবনের পথে ক্যারিয়ার

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসা আরও সহজ ও নমনীয়