হোম > শিক্ষা

মালয়েশিয়ায় সরকারি বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

মালয়েশিয়া সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য। আবেদনে কোনো ফি নেই এবং আইইএলটিএস বাধ্যতামূলক নয়। তবে ইংরেজি দক্ষতার সনদ দিয়েও আবেদন করা যাবে।

সুবিধাসমূহ

⬤ এই বৃত্তি স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সমস্ত খরচ বহন করবে।

⬤ সম্পূর্ণ টিউশন ফি

⬤ মাসিক জীবনযাত্রার ভাতা

⬤ শিক্ষার্থীর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া এবং দেশে ফেরার জন্য একবারের ইকোনমি ক্লাস বিমান টিকিট।

পড়াশোনার বিষয়সমূহ

⬤ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

⬤ অর্থনীতি ও বাণিজ্য

⬤ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত

⬤ খাদ্য নিরাপত্তা ও কৃষি প্রযুক্তি

⬤ ইসলামিক ফিন্যান্স

⬤ আইন

⬤ লোকপ্রশাসন ও নীতি গবেষণা

⬤ পরিবেশ ও টেকসই বিজ্ঞান

প্রয়োজনীয় কাগজপত্র

⬤ পূরণকৃত আবেদন ফর্ম

⬤ পাসপোর্টের সত্যায়িত কপি (ন্যূনতম ৬ মাসের মেয়াদ থাকতে হবে)

⬤ একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি *(স্নাতক পর্যায়ের সকল কোর্সের বিবরণসহ; বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং পদ্ধতির সনদও জমা দিতে হবে)

⬤ ইংরেজি দক্ষতার সনদের সত্যায়িত কপি ( টোফেল বা আইএলটিএস)

⬤ দুইজন রেফারির সুপারিশপত্র

⬤ এনডোর্সমেন্ট ফর্ম

⬤ মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফার লেটার (যদি থাকে)

⬤ জীবনবৃত্তান্ত (সিভি)

আবেদনের যোগ্যতা

⬤ বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে

⬤ স্নাতক বা সমমানের পরীক্ষায় চমৎকার ফলাফল থাকতে হবে (সাধারণত সিজিপিএ ন্যূনতম ৩.৫ বা তার বেশি)।

⬤ ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ—আইএলটিএস-এ ন্যূনতম ৬.০, অথবা টোফেল পেপার-বেসড টেস্টে ৫০০ বা ইন্টারনেট-বেসড টেস্টে ৬০ অথবা ইংরেজি মাধ্যমে ডিগ্রি সম্পন্নের সনদ থাকতে হবে।

⬤ শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যারা মালয়েশিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে অফার লেটার পেয়েছেন কিন্তু এখনো পড়াশোনা শুরু করেননি বা সর্বোচ্চ এক সেমিস্টার সম্পন্ন করেছেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে এই লিঙ্কে

আবেদনের শেষ তারিখ: ১২ জুন, ২০২৬।

শেষ মুহূর্তের প্রস্তুতি (পর্ব-২)

এআইইউবি ও ভারতের চিতকারা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে শোকজ

পাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে

বিশ্বের দক্ষিণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কে একত্র করতে চায় চীন

শেষ মুহূর্তের প্রস্তুতি (পর্ব-১)

শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা

নিউজিল্যান্ডে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স ও পিএইচডির সুযোগ

পাঠকবন্ধু পুরস্কৃত করল ১২ সংগঠককে

বিসিএস ভাইভা প্রস্তুতি নেবেন যেভাবে