
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও ভারতের পাঞ্জাবের চিতকারা ইউনিভার্সিটি রাজপুরার মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ভারতের পাঞ্জাবের রাজপুরায় অবস্থিত চিতকারা ইউনিভার্সিটির চ্যান্সেলরস সেক্রেটারিয়েটে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে এআইইউবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাইফুল ইসলাম। চিতকারা ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ, উদ্যোক্তা ও সমাজসেবী ড. মধু চিতকারা।
দুই দিনের সফরে কিউএস বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংভুক্ত চিতকারা ইউনিভার্সিটিতে অবস্থানকালে অধ্যাপক সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়টির প্রো-চ্যান্সেলর ড. মধু চিতকারা, প্রো-ভাইস চ্যান্সেলর (রিসার্চ প্রোগ্রামস) অধ্যাপক অমিত মিত্তল, আন্তর্জাতিক অফিসের প্রধান ড. চারু খোসলাসহ পিএইচডি গবেষক, বিভিন্ন গবেষণা দলের সদস্য, আন্তর্জাতিক অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, যৌথ পিএইচডি প্রোগ্রাম চালু, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এ সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও জ্ঞান বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মাদ্রাসার ১১৪ জন, কলেজ পর্যায়ের ২৪ জন এবং কারিগরি পর্যায়ের ৩ জন শিক্ষক।
৫ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিক, আধুনিক এবং মৌলিক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, নৈতিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য পরিচিত হবে। এ ছাড়া গুণগত শিক্ষা ও বাস্তবমুখী জ্ঞানচর্চা নিশ্চিত করা; যেখানে জ্ঞান শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; নৈতিকতা এবং দক্ষতার মধ্য দিয়ে সমাজ...
১৩ ঘণ্টা আগে
বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময় আরও শক্তিশালী করতে নতুন ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘ট্রপি-লার্ন’ চালু করেছে চীন। সাম্প্রতিক চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের লিগ অব ট্রপিক্যাল ইউনিভার্সিটিজ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্মের..
১৪ ঘণ্টা আগে
আইন পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে যাঁরা বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার দিন যত ঘনিয়ে আসে, স্নায়বিক চাপ তত বাড়তে থাকে। তবে সঠিক পরিকল্পনা, কার্যকর রিভিশন এবং আত্মবিশ্বাস—এই তিনের সমন্বয় থাকলে প্রথমবারেই....
১৪ ঘণ্টা আগে