হোম > শিক্ষা

দক্ষ মানবসম্পদ গঠনে বিইউএফটিতে সনদ বিতরণ ও চাকরি মেলা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) বিইউএফটি-এসআইসিআইপি কর্মসূচির আওতায় তৃতীয় ব্যাচের উদ্বোধন, প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) ও বিইউএফটি-এসআইসিআইপি কর্মসূচির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিয়াজ বিন মাহমুদ, ডিইপিডি (পিএম-৩)-এর অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন, শিন শিন গ্রুপের উপদেষ্টা টিম জাহিদ হোসেন, বিইউএফটির ভারপ্রাপ্ত প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, রেজিস্ট্রার রফিকুজ্জামান, এইইপিডি (পিএম-৩) এসআইসিআইপির উপসচিব মৌরিন করিম এবং ডিইপিডির (এফএম) মঈনুল হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে বিইউএফটির বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ পরিচালক, ছাত্রকল্যাণ পরিচালক, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং তৈরি পোশাক ও বস্ত্রশিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিইউএফটি-এসআইসিআইপি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত এবং নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

ঢাবিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৬ আগস্ট পর্যন্ত

রাবির আইবিএতে এমবিএ প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত

সহশিক্ষা কার্যক্রমে কী কী করেছেন

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: হার্ভার্ড একাডেমি স্কলার্স প্রোগ্রামে আবেদনের সুযোগ

আইইএলটিএস স্পিকিং পরীক্ষা যেভাবে হয়

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীদের নতুন করে নিবন্ধনের সুযোগ

দেশের ৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

পবিপ্রবি এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে সেমিনার

শিক্ষার্থী বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা, বহুমুখী সংকটে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার