হোম > শিক্ষা

ইংরেজিতে দক্ষতা বাড়াবেন যেভাবে

ক্যারিয়ার ডেস্ক

ছবি: এআই

বাংলা আমাদের মাতৃভাষা হলেও বাস্তবতা হলো চাকরির ইন্টারভিউতে অনেক ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব রয়েছে। ইন্টারভিউ বোর্ডে এটি অনেক চাকরিপ্রার্থীর জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়। সঠিক দক্ষতা ও জ্ঞান থাকা সত্ত্বেও ইংরেজিতে কথা বলার প্রসঙ্গ এলে আত্মবিশ্বাস কমে যায়। মনে দ্বিধা, ভুল করার ভয় এবং সমালোচিত হওয়ার উদ্বেগ কাজ করে। তবে বেশির ভাগ নিয়োগকর্তা নিখুঁত ইংরেজি খোঁজেন না। তাঁরা খোঁজেন স্পষ্টতা, আত্মবিশ্বাস এবং প্রাথমিক যোগাযোগ দক্ষতা। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ইংরেজিতে দক্ষতা বাড়তি সুযোগ এনে দেয়।

জানা বিষয় দিয়েই শুরু

ভালো ধারণা তৈরি করার জন্য খুব কঠিন শব্দভান্ডারের প্রয়োজন নেই। কঠিন শব্দ ব্যবহার করার চেষ্টা করলে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়া এবং ভুল করার শঙ্কা বেড়ে যায়। আরেকটি বিষয় হলো স্পষ্টতা। নিজের সম্পর্কে সহজ ও স্পষ্ট বাক্যে কথা বলা শুরু করুন। যেমন আপনার শিক্ষা, দক্ষতা, আগ্রহ এবং আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সে সম্পর্কে বলুন। ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে সাধারণ প্রশ্নের উত্তর প্রস্তুত রাখতে পারেন। যেমন আপনার সম্পর্কে বলুন, আমরা আপনাকে কেন নিয়োগ দেব?, অথবা আপনার শক্তিগুলো কী কী? এই উত্তরগুলো সহজ ইংরেজিতে লিখে নিন। তারপর সেগুলো জোরে জোরে বলার অনুশীলন করুন। হুবহু শব্দ মুখস্থ করার চেষ্টা না করে, আপনি কী বলতে চান তা বোঝার ওপর মনোযোগ দিন। আপনি আপনার উত্তরগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে পারেন। যেমন ভূমিকা, শিক্ষা, দক্ষতা ও লক্ষ্য। এতে মনে রাখা এবং আটকে না গিয়ে বলা সহজ হয়।

ইংরেজিতে ভাবার চেষ্টা করুন

অনেকে কথা বলার আগে নিজের ভাষা থেকে ইংরেজিতে মনে মনে অনুবাদ করেন। এতে কথা বলার গতি কমে যায়, সাবলীলতা নষ্ট হয় এবং আত্মবিশ্বাসও কমে যেতে পারে। বাক্য ছোট ও সহজ হলেও আপনার লক্ষ্য হওয়া উচিত সরাসরি ইংরেজিতে চিন্তা করা। শুরুতে একটু অস্বস্তি লাগতে পারে, এটা স্বাভাবিক। ছোট ছোট বাক্য দিয়ে শুরু করুন। যেমন মনে মনে বলুন আমি প্রস্তুত হচ্ছি, আমি পড়ছি, আমি এই প্রশ্নের উত্তর দেব ইত্যাদি। স্বাভাবিক চিন্তা মস্তিষ্ককে ধীরে ধীরে ইংরেজিতে ভাবতে অভ্যস্ত করে তুলবে। এতে সময়ের সঙ্গে সঙ্গে আপনার ভয় কমে যাবে।

দেখুন এবং শিখুন

ইন্টারভিউতে ইংরেজিতে কথা বলার দক্ষতা উন্নত করার অন্যতম সহজ উপায় হলো অন্যরা কীভাবে কথা বলে তা পর্যবেক্ষণ করা। মক ইন্টারভিউ, ইউটিউব ভিডিও বা ইংরেজি সংবাদ দেখা। পাশাপাশি তারা কীভাবে উত্তর সাজায়, বিরতি নেয় ও স্পষ্টতা বজায় রাখে তা লক্ষ করুন। একটি কার্যকরী পদ্ধতি হলো ভিডিও থেকে বাক্যগুলো নিয়ে উচ্চ স্বরে পুনরাবৃত্তি করা। এটি আপনার উচ্চারণ, বাক্যের সাবলীলতা এবং আত্মবিশ্বাস উন্নত করতে সাহায্য করে। স্বাভাবিক কথোপকথনে তাল মেলাতে বক্তার কণ্ঠস্বর ও বলার গতিও অনুকরণ করতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে অভ্যাসটি পরিচিত শব্দ বা বাক্যের সঙ্গে পরিচিতি গড়ে তোলে। এতে ইন্টারভিউয়ের সময় উত্তর দেওয়া সহজ করে দেয়।

বাস্তবতার প্রয়োগ চাই

ইংরেজি বলতে হলে শুধু পড়া ও লেখা যথেষ্ট নয়। বাস্তবে কথা বলার অভ্যাস থাকতে হবে। প্রতিদিন ১০-১৫ মিনিট উচ্চ স্বরে কথা বলুন। নিজের কাজ, দিনের ঘটনা বা সহজ কোনো বিষয় নিয়ে বলুন। অথবা ইন্টারভিউয়ের উত্তর অনুশীলন করতে পারেন। নিজের কথা রেকর্ড করে শুনুন এবং ভুলগুলো খুঁজে বের করুন। এতে আপনার দুর্বল জায়গাগুলো বুঝতে এবং ধীরে ধীরে সেগুলোর উন্নতি করতে সাহায্য করবে। আত্মবিশ্বাস বাড়াতে বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলুন, গ্রুপে কথা বলুন এবং আয়নার সামনেও কথা বলুন। আসল বিষয় হলো, ইন্টারভিউ গ্রহণকারী আপনার কথা বুঝতে পারছেন কি না। ইংরেজি বলার দক্ষতা উন্নত করার অর্থ নিখুঁত হওয়া নয়, বরং স্বচ্ছন্দ হওয়া। নিয়মিত অনুশীলন এবং সঠিক পদ্ধতির মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বইপড়ুয়াদের সংখ্যা বাড়ছে চীনে

স্কুল ফিডিংয়ের খাবারে অসুস্থতা: চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিবেদন জমা

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ঢাবি ভিসির কাছে স্মারকলিপি ছাত্র অধিকার পরিষদের

প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ’ বছর: শিক্ষামন্ত্রী

বিদেশে গিয়ে পড়তে চাইলে যেসব বিষয় জানা জরুরি

পড়াশোনায় ভালো করার ১০ উপায়

আচরণ, ব্যক্তিত্ব ও মনস্তাত্ত্বিক দৃঢ়তা

বুটেক্সে চাকরির মেলা সিভি হাতে স্বপ্নের পথে