হোম > শিক্ষা

জবিতে এক বছর মেয়াদি প্রফেশনাল মাস্টার্সে ভর্তি, আবেদন ১২ আগস্ট পর্যন্ত

শিক্ষা ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে (ফল) এক বছর মেয়াদি প্রফেশনাল স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বছর তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিষয়গুলো হলো—ক্রিমিনোলজি অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার ওয়েলফেয়ার।

আবেদনের জন্য প্রার্থীর যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত সমাজকর্ম বিভাগের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র নির্ধারিত ১ হাজার ৫২০ টাকা ফিসহ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট সকাল ১১টায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ফল প্রকাশ করা হবে। আর ক্লাস শুরু হবে ২৩ আগস্ট।

এগিয়ে আনা হলো ‎১৪ হাজার প্রাথমিক শিক্ষকের যোগদানের তারিখ‎

বন্ধুত্ব যে রং কখনো ফিকে হয় না

অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

পৃথ্বী সাহার বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে নোবিপ্রবি

ডিজিটাল যুগে সফল হতে কেন পড়াশোনা জরুরি

কানাডায় অন্টারিও গ্র্যাজুয়েট বৃত্তি

সবুজ উপহারে নবীনদের স্বাগত

গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

জাতীয়করণসহ ১০ দফা দাবি কারিগরি শিক্ষক-কর্মচারীদের, না মানলে কঠোর আন্দোলন