হোম > শিক্ষা

বিতর্কে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ১৩তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ফাইনালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এ সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়টির বিতার্কিকরা। শুক্রবার (১৯ জুন) বিকেলে ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন নয়, প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ।’

এবারের প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অংশ নেয়।

চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশ নেন দর্শন বিভাগের শিক্ষার্থী নিলয় সাহা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ এবং আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সন্ধি।

নিলয় সাহা বলেন, ‘টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চার ধারাবাহিকতারই প্রতিফলন। ভবিষ্যতে আরও বেশি তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ আয়োজনের পরিধি বাড়ানো হবে বলেই প্রত্যাশা করছি।’

আরেক সদস্য মামুনুজ্জামান স্নিগ্ধ বলেন, ‘এ ধারাবাহিকতা ধরে রাখা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা সেটা করতে পেরেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরই জাতীয় পর্যায়ের বিতর্কে ভালো ফল করে আসছে। সামনে এমন আরও অনেক সাফল্য অর্জনের প্রত্যাশা আমাদের রয়েছে।’

সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার আহ্বান ঢাবি উপাচার্যের

টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

স্যাট কী, কেন দেবেন—জানুন বিস্তারিত

বিনা মূল্যে পর্তুগালে উচ্চশিক্ষার সুযোগ

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’, উত্তর নেওয়া হবে যে ৪ প্রশ্নের

অভিবাসন ও শরণার্থী-সংকট নিয়ে গবেষণায় ডিআইইউতে নতুন সেন্টারের যাত্রা

কিউএস র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ স্থান ধরে রাখল ঢাবি, তালিকায় আরও ১২ বিশ্ববিদ্যালয়

প্রাথমিকের শিশুদের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন

অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রেখেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি