হোম > শিক্ষা

পদোন্নতির দাবিতে মাউশিতে প্রভাষকদের অবস্থান কর্মসূচি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রোববার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন প্রভাষকেরা। ছবি: সংগৃহীত

‎বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের তিন ব্যাচের (৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএস) কর্মকর্তাদের পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রভাষকেরা।

‎‎আজ রোববার সকাল ১০টা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।

‎‎কর্মকর্তারা জানান, কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার শিকার হচ্ছেন। এতে তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে হতাশা তৈরি হয়েছে।

‎কর্মকর্তারা বলছেন, যোগ্যতা ও জ্যেষ্ঠতা থাকার পরও শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত থাকতে হবে কেন? বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা সম্পন্ন হওয়ার পরও সরকারি আদেশ জারি হচ্ছে না কেন? এ বিষয়ে বারবার আবেদন, স্মারকলিপি ও প্রতিবাদ জানানোর পরও কেন পদোন্নতি মিলছে না?

‎‎জানতে চাইলে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রভাষক জাহিদ সোহেল বলেন, ‘ন্যায্য পদোন্নতি থেকে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আমরা এ বঞ্চনা থেকে মুক্তি চাই।’

জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে ভর্তি

তুমি আজ পর্যন্ত কিছুই ছুঁতে পারোনি!

‘অর্ডার অর্ডার’ বলার স্বপ্ন ছুঁলেন নূর জাহান

মেরিন ফিশারিজ একাডেমি, সমুদ্র জয়ের নায়ক গড়ার বিদ্যাপীঠ

সিজিপিএ কম হলে করণীয় জেনে নিন

অস্ট্রেলিয়ায় গবেষণায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি রবিউল আলম

নাসার রোভার চ্যালেঞ্জে ৫ শিক্ষার্থীর দল

হার্ভার্ডে ভর্তির যোগ্যতা কী জানালেন আসিফ মোক্তাদির

এইচএসসির ফলাফল প্রকাশ ২৯ অক্টোবর

নতুন ৪ পাঠ্যবই চূড়ান্ত অনুমোদন পাচ্ছে কাল, যা যা থাকছে