হোম > শিক্ষা

স্কুল ফিডিংয়ের খাবারে অসুস্থতা: চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিবেদন জমা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিস। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতিবেদন জমা দিয়েছেন। আজ রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে মিড-ডে মিল গ্রহণের পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে—এমন সংবাদ প্রকাশের পর সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে মাদারীপুরের জেলা প্রশাসক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীদের সঙ্গে চুক্তি কেন বাতিল করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

এদিকে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে পৃথক একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইতিমধ্যে ঘটনাটি তদন্ত করে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধেও দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরাপদ খাদ্য আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ঢাবি ভিসির কাছে স্মারকলিপি ছাত্র অধিকার পরিষদের

প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ’ বছর: শিক্ষামন্ত্রী

বিদেশে গিয়ে পড়তে চাইলে যেসব বিষয় জানা জরুরি

পড়াশোনায় ভালো করার ১০ উপায়

আচরণ, ব্যক্তিত্ব ও মনস্তাত্ত্বিক দৃঢ়তা

বুটেক্সে চাকরির মেলা সিভি হাতে স্বপ্নের পথে

পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক

বাকৃবিতে জীববিজ্ঞান উৎসব