হোম > শিক্ষা

উচ্চশিক্ষায় কানাডা যেতে লাগবে না অগ্রিম টিউশন ফি 

উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে কানাডা। নানা সুযোগ-সুবিধার কারণেই অনেকে যেতে চান দেশটিতে। এবার নতুন সুবিধা যোগ হলো শিক্ষার্থীদের জন্য। 

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এখন থেকে কানাডায় উচ্চশিক্ষার আবেদন করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক অগ্রিম টিউশন ফি পরিশোধ করতে হবে না। সম্প্রতি দেশটির ফেডারেল আদালত এমন রায় দিয়েছে। এতে বলা হয়েছে, অগ্রিম টিউশন ফি পরিশোধ করতে হবে না শিক্ষার্থীদের। টিউশন ফি এবং অন্যান্য খরচ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতা প্রমাণ করতে পারলে হবে। 

একজন ইরানি ছাত্রের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে কানাডার ফেডারেল আদালত। সম্পূর্ণ টিউশনের অর্থ প্রদান না করায় ওই ছাত্রের স্টাডি পারমিট আবেদনটি ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছিল। 

এই রায়টি কানাডায় অধ্যয়ন করতে চাওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় বাধা দূর করল। বিশেষ করে যারা স্টাডি পারমিটের আবেদন জমা দেওয়ার সময় টিউশনের পুরো বা আংশিক ফি দিতে না পারে। 

যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক তাদের মধ্যে কানাডা বরাবরই জনপ্রিয় গন্তব্য। এর প্রধান কারণ, কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সরকারি এবং বেসরকারি দুইরকমের বৃত্তির ব্যবস্থা আছে। পড়াশোনার পাশাপাশি রয়েছে কাজের সুযোগ। দেশটিতে জীবনযাত্রার ব্যয় অনেকটা নাগালে। 

এ ছাড়া অন্যান্য দেশের তুলনায় বেশি সংখ্যক শিক্ষার্থীকে কানাডায় পড়াশোনার সুযোগ দেওয়া হয়। সবশেষ ২০২২ সালে রেকর্ড সাড়ে ৫ লাখের বেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সুযোগ দিয়েছে দেশটি। বিশ্বের ১৮৪ দেশ থেকে এসব ছাত্রছাত্রী কানাডায় যায়।

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

শিক্ষাবৃত্তি নিয়ে ভারতের পারুল ইউনিভার্সিটিতে স্পট অ্যাডমিশনের উদ্যোগ

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত

অবশেষে খোঁজ পাওয়া গেল নিখোঁজ জবি শিক্ষার্থীর

‘সংস্কৃতি ও ধর্মকে জোর করে মুখোমুখি দাঁড় করানো হয়’, সংগীত প্রসঙ্গে ববি হাজ্জাজ

যুক্তরাষ্ট্রের এফ-১ শিক্ষার্থী ভিসা: যোগ্যতা, কাগজপত্র ও আবেদনের খুঁটিনাটি

এইচএসসি বিশেষ পরামর্শ: পরিকল্পিত প্রস্তুতিই প্রত্যাশিত সাফল্য আনবে

এইচএসসি বিশেষ পরামর্শ: হিসাববিজ্ঞান বিষয়ে ভালো করার উপায়

মতিঝিল আইডিয়ালে নতুন অধ্যক্ষ লাল মোহাম্মদ

সাইবার নিরাপত্তায় দক্ষ মানবসম্পদ গড়তে ইউএফটিবিতে আধুনিক ল্যাব উদ্বোধন