হোম > শিক্ষা

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।

আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ‘সোনালি সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী তাঁর রেজিস্ট্রেশন–বহির্ভূত কোনো বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিলে এ বিষয় বা বিষয়গুলোর পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারে, কিন্তু মডেল টেস্ট কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছিল ১ মার্চ। ফরম পূরণ চলে ৯ মার্চ পর্যন্ত, ফি জমা চলে ১০ মার্চ পর্যন্ত।

ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি বৃত্তির সুযোগ

‎বুলিং-ইভ টিজিং রোধে ৫১৭ শিক্ষাপ্রতিষ্ঠানে বসছে সিসিটিভি

রোহিঙ্গা শিবিরের স্বেচ্ছাসেবী শিক্ষকেরা পেলেন প্রশিক্ষণ সনদ

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও পোশাক বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী

গ্রামীণ ইউনিভার্সিটির পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ

ঢাবিতে ২ মে থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কুইজ আসর

এসএসসির চতুর্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯

জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবি জকসুর

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

আইইউবিতে আধুনিক মাশরুম চাষবিষয়ক কর্মশালা