হোম > শিক্ষা

‎শিক্ষায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: আজকের পত্রিকা

আসন্ন অর্থবছরের বাজেটে সরকার শিক্ষা খাতে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেবে বলে প্রত্যাশা করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী বলেন, ‘এই অর্থবছরে আমরা জিডিপির ২ শতাংশ পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে। তিনি আশ্বস্ত করেছেন এই বাজেট (জিডিপির) ৫ শতাংশ পর্যন্ত উন্নত করা হবে। এবার আমরা পাচ্ছি টেকনিক্যাল মাদ্রাসায় (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে) ১৮ হাজার কোটি টাকা।’

আজ ‎সোমবার বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

‎মন্ত্রী এহছানুল হক, ‘যেহেতু বাজেট ঘোষণা হয়নি এটা আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা এই জিডিপির ২ শতাংশ, আমরা আশা করছি ১ লাখ ২৩ হাজার কোটি টাকা আমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে আরও বাজেটে সেটা উন্নত হবে এবং প্রমাণ আমরা পাব সেই অর্থায়ন থেকে।’

‎আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে ‘মোট দেশজ উৎপাদন-জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে’ তুলে ধরে গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার ‘শুভংকরের ফাঁকি নেই’।

‎এ দিন দুপুরে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ চাওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রী বলেন, ‘সেই জায়গায় আমরা এ বছর ২ শতাংশ পর্যন্ত পেয়েছি।’

‎প্রায় দুই দশক পর ক্ষমতায় আসা বিএনপির নতুন সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেবে ১১ জুন। ‎আন্তর্জাতিক মানদণ্ডে একটি দেশের শিক্ষা খাত জিডিপির ৬ শতাংশ বা বাজেটের ২০ শতাংশ বরাদ্দ পেলে তা আদর্শ ধরা হয়। কিন্তু বাংলাদেশের শিক্ষা খাত জাতীয় বাজেটে এ পরিমাণে বরাদ্দ পায় না।

‎চলতি ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতের বরাদ্দ একসঙ্গে ঘোষণা করা হয়েছিল বলে তুলে ধরেন মন্ত্রী।

‎এ অর্থবছরে শুধু শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ১ দশমিক ৫৩ শতাংশ। আর শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ জিডিপির ১ দশমিক ৭৭ শতাংশ।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরে শুধু শিক্ষা খাতে জিডিপির ১ দশমিক ৬৯ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির ১ দশমিক ৭৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছিল।

ভাড়া বাড়িতে শিক্ষার পরিবেশ ও মান নিশ্চিত করা সম্ভব নয়: অধ্যাপক তাহমিনা আখতার

বিশ্বের পাঁচ ধনকুবেরের শিক্ষাজীবন

জবির আইইআরের ‘মেঘবন্দনা’

প্রাথমিকের শ্রেণিকক্ষে চীনের ভবিষ্যৎ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব কবিতা দিবস উদ্‌যাপন

Connectors-এর ব্যবহার (পর্ব–৪)

যুগোপযোগী-দক্ষতাভিত্তিক শিক্ষা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

দক্ষ মানবসম্পদ গঠনে বিইউএফটিতে সনদ বিতরণ ও চাকরি মেলা

ঢাবিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৬ আগস্ট পর্যন্ত

রাবির আইবিএতে এমবিএ প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত