হোম > শিক্ষা

প্রাথমিকে নতুন কারিকুলামের আগে দুই বছর প্রশিক্ষণ পাবেন শিক্ষকেরা: ববি হাজ্জাজ

ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। আগামী এক বছরের মধ্যে ডিজাইন সম্পন্ন করা হবে। ২০২৭ ও ২০২৮ সালে নতুন কারিকুলামে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আজ রোববার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়নে পাইলটিং কার্যক্রমের বেজলাইন রিপোর্ট শেয়ারিং-বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে—শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। সকল কর্মকর্তার মূল্যায়ন করা হবে—শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার ওপর। এতে উন্নত ওয়াশরুম ও শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তা রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ভাষা, গণিত, সিটি এডুকেশন এবং একই সঙ্গে স্পোর্টস, কালচার এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি। এই নতুন কারিকুলাম ক্লাসরুমে আবদ্ধ থাকবে না। সুতরাং, আগামী দিনগুলোতে যদি আমরা স্কুল ও ক্লাসরুম তৈরি করি, ওয়াশরুম তৈরি করি, প্রতিটা স্ট্রাকচার হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শেখাতে পারলাম, তার ওপর ভিত্তি করে।’

ববি হাজ্জাজ বলেন, ‘টেক্সট বুক কাদের জন্য, কোন কনটেক্সটে বানানো হচ্ছে, এর লার্নিং আউটকামটা কী—প্রতিটা জিনিস হবে আউটকামের ভিত্তিতে, লার্নিং আউটকামের ভিত্তিতে। শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারি, এটাই হবে মাপকাঠি।’

এ সময় নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মায়ের জমানো ৭০০ টাকার বুট থেকে সাফজয়ী সুমন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে জোর দিচ্ছে চীন

শিশুদের আশার আলো নাঈম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন গড়ছে নোবিপ্রবির ‘লুমিনারি’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবন: সুষম খাদ্যের সঠিক ফর্মুলা দেবে এআই সফটওয়্যার

জাপানে স্টাডি সাপোর্ট বৃত্তি নিয়ে পড়ুন

দক্ষতা বাড়ালে বিশ্বকে নিজ বাড়ির আঙিনা মনে হবে

চাকরির ভাইভা: উত্তরের চেয়ে অভিজ্ঞতার গল্প গুরুত্বপূর্ণ

কর্মক্ষেত্রে সফল হওয়ার ৮টি উপায়

নিউজিল্যান্ডে বৃত্তিতে পড়ার সুযোগ