হোম > শিক্ষা

খলিফা বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

সহায়িকা ডেস্ক

২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় খলিফা বিশ্ববিদ্যালয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সংযুক্ত আরব আমিরাতের এই শিক্ষাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। বৃত্তির সংখ্যা অনির্ধারিত। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

অন্তর্ভুক্ত প্রোগ্রাম

স্নাতকোত্তর ও পিএইচডি।

সুযোগ–সুবিধা

» সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

» গবেষণা ভাতা

» আবাসন খরচ

» স্বাস্থ্য ভাতা

» ভিসার জন্য আবেদন ফি

» বিমানে যাতায়াতের খরচ

প্রয়োজনীয় যোগ্যতা

» স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

» পিএইচডির প্রোগ্রামে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।

» আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫ থাকতে হবে।

» ৫০০ থেকে ১০০০ শব্দে লেখা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) ও দুটি রেফারেন্স লেটার জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীরা www.ku.ac.ae এই ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তি ও প্রোগ্রামে আবেদনের প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সূত্র: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগ: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক মানের শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়

সব শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনা হবে

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়

আইএইচটি ও ম্যাটসে ভর্তি, আবেদন শেষ ৬ নভেম্বর

যুগোপযোগী ও গবেষণাধর্মী উচ্চশিক্ষার সুযোগ রয়েছে

দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ে তুলছে আইএসইউ

শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি