অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটি ২০২৭ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু করেছে। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ সুযোগের আওতায় মাস্টার্স (রিসার্চ) ও পিএইচডি ডিগ্রিতে অধ্যয়নের সুযোগ থাকবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপ প্রযোজ্য।
ডেকিন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে অবস্থিত একটি দ্রুত বর্ধনশীল গবেষণা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির প্রায় ৮৯ শতাংশ গবেষণা আন্তর্জাতিক মানে স্বীকৃত। ওয়েবমেট্রিক্স র্যাঙ্কিং অনুযায়ী, এটি অস্ট্রেলিয়ায় ১৬তম, ওশেনিয়ায় ১৮তম এবং বিশ্বে ৩৫০তম অবস্থানে রয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
■ বছরে ৩৭ হাজার ৪৫০ অস্ট্রেলিয়ান ডলার (করমুক্ত) জীবনযাপন ভাতা
■ সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
■ মাস্টার্স (রিসার্চ) প্রোগ্রামে সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডি প্রোগ্রামে সর্বোচ্চ ৪ বছর অর্থায়ন
■ চিকিৎসা সহায়তা ও পেইড সিক লিভ সুবিধা
■ নিজ দেশ থেকে অস্ট্রেলিয়া যাতায়াতের বিমানভাড়া
স্কলারশিপের মেয়াদ
■ মাস্টার্স (রিসার্চ): সর্বোচ্চ ২ বছর
■ পিএইচডি: সর্বোচ্চ ৪ বছর
ডেকিন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদ ও গবেষণা প্রতিষ্ঠানে এই স্কলারশিপের আওতায় অধ্যয়নের সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
■ কলা ও শিক্ষা অনুষদ
■ ব্যবসা ও আইন অনুষদ
■ স্বাস্থ্য অনুষদ
■ বিজ্ঞান, প্রকৌশল ও নির্মিত পরিবেশ অনুষদ
■ ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার ম্যাটেরিয়ালস
■ ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্ট সিস্টেমস রিসার্চ অ্যান্ড ইনোভেশন
■ একাডেমিক ট্রান্সক্রিপ্ট
■ পূর্ববর্তী ডিগ্রির সনদ
■ হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)
■ প্রকাশিত গবেষণাপত্র (যদি থাকে)
■ পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র
■ দুটি রেফারি রিপোর্ট (শিক্ষক/সুপারভাইজার/কর্মক্ষেত্রের সুপারভাইজার থেকে)
■ গবেষণা প্রস্তাবনা (সংক্ষিপ্ত)
■ ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র
■ আন্তর্জাতিক শিক্ষার্থী বা অস্ট্রেলিয়ার নাগরিক হতে হবে
■ অস্ট্রেলিয়ান অনার্স ডিগ্রির সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে
■ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষা দক্ষতার শর্ত পূরণ করতে হবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে ওয়েবসাইটে ।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৬ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬