হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

বিজ্ঞপ্তি

অনুষ্ঠানের শুরুতে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টস’-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশ আর নানান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন বাংলা বর্ষবরণ উৎসব ‘পয়লা বৈশাখ ১৪৩৩’। দিনব্যাপী এই আয়োজনে ছিল বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ক্লাব ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টসের’ (ইসিপিএ) উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আঙিনায় দেশের বরেণ্য সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর শিল্পীরা সমবেত সংগীত ও নাটক পরিবেশন করেন।

উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর পরিবেশনা। বিকেলের আয়োজনে ইসিপিএর শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশন করেন। সবশেষে খ্যাতিমান ব্যান্ড ‘মেঘদল’-এর অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।

দেশের বরেণ্য সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর শিল্পীরা সমবেত সংগীত ও নাটক পরিবেশন করেন।

এসব অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সারা দিন চলেছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’। মেলার বিভিন্ন স্টলে ছিল দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক, গয়না ও প্রসাধনসামগ্রী।

উৎসবের আয়োজনে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, উপ-উপাচার্য ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহি চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

মাধ্যমিকে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ইউনেসকোতে জানাল বাংলাদেশ

জবিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদ্‌যাপন

অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাঠদানে ফেরানো: চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ, বেকারত্বের শঙ্কা

পাঠকবন্ধুর বর্ষ সমাপন উৎসব: বিদায়ের আলোয় নতুনের গান

যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

শিক্ষা ক্যাডারে বড় রদবদল, ওএসডি হলেন মাউশি মহাপরিচালক

এক মুরগি তিনবার জবাই করা চলবে না: যশোরে শিক্ষামন্ত্রী

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা: বিষয়ভিত্তিক প্রস্তুতি (পর্ব-২)