ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাবলিক হেলথ বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নিয়মিত মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ আগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ মাস মেয়াদি এই পূর্ণকালীন কোর্সে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। পাবলিক হেলথ, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ফার্মেসি, নার্সিং, বিডিএস, এমবিবিএসসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের অফিস থেকে ২ হাজার ৫০০ টাকা ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
ভর্তি পরীক্ষা আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ভেন্যু জানতে বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।