হোম > শিক্ষা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের ৯টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি কার্যক্রমের আয়োজক ও সার্বিক সমন্বয়কারী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার রনি ইসলাম এসব তথ্য জানান।

রনি ইসলাম জানান, আবেদন ও ভর্তি পরীক্ষাবিষয়ক সব নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণ করা হবে ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ৩ জানুয়ারি বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো—গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

আইনে স্নাতকের পর কোন পথে এগোবেন

ইতালিতে বৃত্তিসহ উচ্চশিক্ষার আদ্যোপান্ত

২২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল উত্তরা ইউনিভার্সিটি

৯ মাসেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ ডাকসু—অভিযোগে নতুন নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

বাজেটে স্বচ্ছতা, শিক্ষার্থীদের কল্যাণ ও গবেষণায় বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে সমৃদ্ধ প্রজন্মই দেশের উন্নয়নের চালিকাশক্তি: সুলতান সালাউদ্দিন টুকু

শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

‎লক্ষাধিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ