হোম > অপরাধ > রংপুর

কালীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত জেরে তাইজুদ্দিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাইজুদ্দিনের মৃত্যু হয়।

নিহত তাইজুদ্দিন উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব দুহুলী এলাকার মৃত নজর আলীর ছেলে আব্দুল করিমের সঙ্গে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় রিয়াজুদ্দিনের ছোট ভাই তাইজুদ্দিন দুহুলী বাজারে টিসিবির পণ্য তুলতে গেলে করিম মিয়া ও তাঁর ছেলে জুয়েল এবারের আলামিন তাইজুদ্দিনের ওপর হামলা চালায়। গাছের ডাল দিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলে তাইজুদ্দিন জ্ঞান হারায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির হত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক