হোম > অপরাধ > ময়মনসিংহ

মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে জহুরুল হক (৫৮) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল হক ওই গ্রামের মৃত আশরাফ প্রামাণিকের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাতেই সাতজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল হক জোড়খালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। স্থানীয় বাজারে তাঁর গার্মেন্টসের ব্যবসা রয়েছে।

নিহতের ভাতিজা কায়সার আহমেদ বলেন, তাঁর চাচা জহুরুল হক ব্যবসার কাজ সেরে প্রতিদিন রাত ৯টার মধ্যে বাসায় ফিরতেন। গতকাল শনিবার ১১টার দিকেও বাড়ি না ফিরলে বিষয়টি তাঁকে জানানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে খবর আসে, বাড়ি থেকে আধা কিলোমিটার আগে ফুলজোড় মধ্যপাড়া রমজান আলী ইবতেদায়ি মাদ্রাসা এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টার দিকে আমরা খবর পেয়ে ইউপি সদস্যের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের পেট ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। তাঁকে হত্যার কারণ জানার চেষ্টা চলছে।

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন