হোম > অপরাধ > ঢাকা

সড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ বিপুল পরিমাণ সরকারি ওষুধ। ইউনিয়নের দুর্গাবদী শ্রীনদি সড়কের কাঁঠালের ব্রিজসংলগ্ন দারাদিয়া এলাকার সড়কের পাশে গতকাল বৃহস্পতিবার এসব ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।

সড়কের পাশে ওষুধ পড়ে থাকার ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর মধ্যে গতকাল রাতেই কে বা কারা সেখান থেকে বেশ কিছু ওষুধ সরিয়ে ফেলে। এখনো সেখানে অসংখ্য ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ওষুধগুলোর মধ্যে কিছু ওষুধের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে।

নুহু খন্দকার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি গতকাল গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দুজন লোক আমাকে বলল রাস্তার পাশে খাদে অনেক ওষুধ পড়ে রয়েছে। তবে আজ আবার যখন আসলাম, দেখলাম অনেক ওষুধ কেউ নিয়ে গেছে। আমরা জানি না, ওষুধগুলো কোথা থেকে কীভাবে এসেছে বা কারা নিয়ে গেছে।’

ইয়াসির মুন্সি নামে গ্রামের আরেক বাসিন্দা বলেন, ‘আমরা রাস্তার ঢালে নেমে দেখেছি এবং ওপরেও দেখেছি অনেক সরকারি ওষুধ আছে। এগুলো কোথা থেকে এসেছে, জানি না।’

রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল বলেন, ‘এতগুলো ওষুধ একসঙ্গে রাস্তার পাশে পড়ে থাকা, ভাবনার বিষয়। কারণ, এতগুলো ওষুধ একটি কমিউনিটি ক্লিনিক কখনোই একবারে পায় না। ওষুধগুলো কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে, তা তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন

রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, রয়েছেন স্বামী-স্ত্রীও

বেকারত্ব ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের হতাশা, বনশ্রীতে পাকিস্তানি যুবকের ‘আত্মহত্যা’

অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রাজধানীর বনশ্রীতে পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রী ছিলেন বাংলাদেশি