হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের হিজড়াখালে মিলল যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরে চকবাজার থানার কাপাসগোলা এলাকার হিজড়াখাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে খালে লাশটি পাওয়া যায়।

পুলিশ জানায়, ওই যুবকের নাম বিদ্যুৎ মিয়া। তাঁর বয়স ২২-৩০ বছরের মধ্যে। আর তাঁর বাড়ি গাইবান্ধায়। ওই এলাকায় জলাবদ্ধতা প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বিদ্যুৎ মিয়া।

আহসান হাবিবুল আলম নামে স্থানীয় বাসিন্দা বলেন, রাতে দিকে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে।

সীতাকুণ্ডে ১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

চট্টগ্রামে পণ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

মেরিন ড্রাইভসহ পর্যটন স্পটগুলো ফ্রি ইন্টারনেটের আওতায় আনা হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে পথচারীর মৃত্যু

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

পতেঙ্গায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৯

চট্টগ্রামে ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা, সাবেক কর্মচারী আটক

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার

জনগণের ৭০ শতাংশ রায়কে বিএনপি সরকারের অবজ্ঞার ফল শুভ হবে না: জামায়াত নেতা

কর্ণফুলীতে বালুবোঝাই ট্রাকচাপায় বৃদ্ধা নিহত