হোম > অপরাধ > চট্টগ্রাম

ডুবে যাওয়া জাহাজ থেকে পদ্মা সেতুর নির্মাণসামগ্রী চুরি, ৩ ডুবুরিসহ গ্রেপ্তার ১২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডুবে যাওয়া জাহাজ থেকে অ্যাঙ্গেল চুরির ঘটনায় ১২ জনকে আটক করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে কর্ণফুলী নদীর মোহনা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে পদ্মা সেতুতে ব্যবহার করার জন্য আনা সাড়ে ৪ হাজার গ্যালভানাইজড অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। 

আটক ১২ জন হলেন-সোহরাব হোসেন, রফিক, মো. আক্কাস, শেখ মোহাম্মদ, আইয়ুব আলী, জবেল হোসেন, খায়ের আহমেদ, নুরুল আবছার, আরাফাত, আব্দুল হামিদ, মোহাম্মদ আলী, মাহবুব আলী। তাঁদের মধ্যে সোহরাব, রফিক ও মো. আক্কাস তিনজন প্রশিক্ষিত ডুবুরি। তাঁরাই ডুবে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজ থেকে মালামাল চুরি করে ইঞ্জিন চালিত নৌকায় তোলেন। পরে এগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয় চট্টগ্রামে। 

এ সম্পর্কে জানতে চাইলে সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৩ জুলাই মাদার ভেসেল থেকে মালামাল নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি থেকে কিছু মালামাল উদ্ধার করে ১৪ দিন আগে পদ্মা সেতু এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই জাহাজ থেকেই উদ্ধার মালামালগুলো চুরি করেছিলেন আটক ১২ জন। খবর পেয়ে আমরা কর্ণফুলী নদীর মোহনা থেকে তাঁদের আটক করি। এ সময় দুটি ইঞ্জিন চালিত নৌকা থেকে সাড়ে ৪ হাজার গ্যালভানাইজড অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। এসব অ্যাঙ্গেল পদ্মা সেতুর রেলসেতুতে ব্যবহারের জন্য আনা হয়।’ 

নির্মাণসামগ্রী চুরিতে কয়েকজন ডুবুরি জড়িত থাকার বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ থেকে মালামাল উদ্ধারে কাজ করেন ডুবুরি সোহরাব। পরে সেই ওই জাহাজ থেকে মালামাল চুরির জন্য তিনি অন্যদের সংঘবদ্ধ করেন। তাঁদের সঙ্গে আরিফ প্রকাশ আলী ও জাবেদ এখনো পলাতক রয়েছেন।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

কর্ণফুলী থানায় মামলা হয়েছে। এই মামলায় আটক ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিগগিরই তাঁদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ওসি। 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা, অপসারিত আবুল মনছুর

অনুমতি ছাড়াই চট্টগ্রামে খেলার মাঠে যুবদল নেতাদের ‘ঈদ আনন্দ মেলা’, বন্ধের উদ্যোগ প্রশাসনের

৫০ কোটি টাকার বিপিসি ভবনে ফাটল, পুটিং দিয়ে ফাটল ঢাকার চেষ্টা

ফটিকছড়িতে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৯

চট্টগ্রামে চিকিৎসককে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে চোরাচালানের সময় তিন টন কয়লাসহ দুটি বোট জব্দ

ফটিকছড়িতে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ-যুবদলের ধাওয়ায় পণ্ড

চট্টগ্রামে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬৮

মশা ঠেকাতে মেয়রের আমেরিকা উড়ালচেষ্টার তীব্র সমালোচনা

চট্টগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধকে আটকের পর পুলিশে দিল বিক্ষুব্ধরা