হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

ট্রাম্পের শুল্কনীতিতে হুমকির মুখে ৩২০০ কোটি ডলারের ভারতীয় গয়না শিল্প

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বড় লোকসানের শঙ্কায় পড়েছে ভারতের ৩ হাজার ২০০ কোটি ডলারের রত্ন ও গয়না শিল্প। মোদি-ট্রাম্প সু-সম্পর্কের কারণে ভারত কিছুটা শুল্ক ছাড় পাবেন বলে আশাবাদী ছিলেন এ শিল্পের ব্যবসায়ীরা। কিন্তু গতকাল বুধবার ট্রাম্প যে পাল্টা শুল্কের ঘোষণা দিয়েছেন সে তালিকায় ভারতও রয়েছে। আর এ উচ্চ শুল্ক নীতির কারণে দেশটির গয়না রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ভারতের অন্যতম হিরার গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান কামা জুয়েলারির ব্যবস্থাপনা পরিচালক কলিন শাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রত্যাশার চেয়ে বেশি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই কঠোর শুল্ক রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলবে।’

বিশ্বের সর্ববৃহৎ হিরা কাটা ও পলিশ করার কেন্দ্র ভারত। বিশ্বজুড়ে প্রক্রিয়াকৃত ১০টি হিরার মধ্যে ৯টিই ভারতে প্রস্তুত হয়। যুক্তরাষ্ট্র ভারতের রত্ন ও গয়নার সবচেয়ে বড় বাজার। দেশটিতে বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার রত্ন ও গয়না রপ্তানি করে ভারত। এই পণ্য রপ্তানি করে ভারত মোট যে আয় করে তার ৩০ শতাংশেরও বেশি আসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। গয়না ও রত্ন রপ্তানি করে ভারত বছরে আয় করে ৩ হাজার ২০০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্র ভারত থেকে যেসব পণ্য আমদানি করে সেসবের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে গয়না। ভারতীয় রপ্তানি পণ্যের শীর্ষে রয়েছে প্রকৌশল ও ইলেকট্রনিক পণ্য। গয়না শিল্প ভারতের কয়েক লাখ মানুষের জীবিকার একমাত্র উৎস।

মার্কিন শুল্কারোপের আগেই চীনে দুর্বল চাহিদার কারণে চাপে ছিল ভারতীয় রত্ন ও গয়না শিল্প। ২০২৩–২৪ অর্থবছরে দেশটির গয়না রপ্তানি ১৪ দশমিক ৫ শতাংশ কমে ৩২ দশমিক ৩ বিলিয়ন ডলারে নেমে আসে।

দীর্ঘ মেয়াদে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ভারতের জন্য এই ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যা বাস্তবায়নে এরই মধ্যে দুই দেশের মধ্যে প্রাথমিক আলাপ চলছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (জিজেইপিসি)–এর সহসভাপতি শৌনক পারিখ বলেন, ‘আমরা আশাবাদী যে ভারত আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারবে। এই কঠিন সময়টা ধৈর্য ধরে আর কিছুদিন সহ্য করতে হবে।’

জ্বালানি তেলের দাম বেড়ে ১১৫ ডলার, এশিয়ার শেয়ারবাজারে পতন

আবারও অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা

যুদ্ধ দীর্ঘায়িত হলে সর্বাধিক মূল্যস্ফীতি হবে দ. এশিয়ায়, কমবে জিডিপি প্রবৃদ্ধিও: এডিবি

দাম বাড়ায় জেট ফুয়েল মজুতের প্রবণতা বাড়ছে এশিয়াজুড়ে

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

ট্রাম্পের ঘোষণার ১৫ মিনিট আগে তেলের বাজারে ৫০ কোটি ডলারের বাজি!

ইরানি তেলে ৩০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের, তেহরানের সঙ্গে চুক্তির পথে চীন

জ্বালানি সংকট এখন ইতিহাসের ৩ বৃহত্তম সংকটের সম্মিলিত আকারের চেয়েও বড়

ইরান যুদ্ধ: কোন দেশগুলোর অর্থনীতি সর্বাধিক ক্ষতির মুখে, নাজুক অবস্থানে কারা

হরমুজ বন্ধ করে ১০ কোটি মানুষের রুটি-রুজিতেও হাত দিয়েছে ইরান