হোম > অর্থনীতি > করপোরেট

বাউবিতে বিশ্ব পরিবেশ দিবসের শোভাযাত্রা

‘প্লাস্টিক দূষণ সমাধানে-শামিল হই সকলে’ প্রতিপাদ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) উদ্‌যাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩। এ উপলক্ষে বাউবির গাজীপুর ক্যাম্পাসে আজ সোমবার সকালে বৃক্ষরোপণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাউবির আয়োজন এবং আন্তর্জাতিক উন্নয়ন ও গবেষণামূলক সংস্থা জিআরআরআইপিপি’র (সাউথ এশিয়া) সহযোগিতায় বাউবির উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে ওই শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘প্রতিবছর হাজার হাজার টন প্লাস্টিক খাল, বিল, নদী-নালায় নিক্ষিপ্ত হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছে। মাইক্রোপ্লাস্টিক কণা খাদ্য, পানি ও বাতাসে ভেসে বেড়াচ্ছে। একদিকে বাড়ছে যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহার অন্যদিকে চলছে বৃক্ষ নিধন। ফলে, বাংলাদেশ আজ ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে সম্মুখীন।’

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও জিআরআরআইপিপি-এর রিজ্যুয়নাল লিড অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় আজকের বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন অনুকরণীয় ও মডেল হয়ে থাকবে।’

টানা চতুর্থবার প্রাইম ব্যাংক পেল ইএসজি স্বীকৃতি

সরবরাহে আরও গতিশীলতা আনয়নসহ জবাবদিহি নিশ্চিতে বিএডিসির বিশেষ পদক্ষেপ

বাংলাদেশে এভিয়েশন মানে ‘একলা চলো’—সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার এমডি

আমাদের অঙ্গীকার—নিরাপত্তায় আপসহীন, আন্তর্জাতিক মানের সেবা: আবদুল্লাহ আল মামুন

‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

আগোরায় শুরু সপ্তাহব্যাপী ‘মাছের মেলা’, মিলছে বিশেষ মূল্যছাড়

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

হুন্দাই গাড়ির সার্ভিসে বিশেষ অফার, চলবে ৩১ জুলাই পর্যন্ত

শ্রীমঙ্গলে ওয়ালটন কেব্‌লসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ