হোম > অর্থনীতি > করপোরেট

ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিংয়ের উদ্যোগে ৬০ হাজার মানুষ পাবে বিনা মূল্যে চোখের চিকিৎসা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ৬০ হাজার মানুষকে বিনা মূল্যে চোখের পরীক্ষা ও চশমা দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ভিশনস্প্রিংয়ের সঙ্গে যৌথ অংশীদারত্বে ব্র্যাক ব্যাংকের করপোরেট দায়িত্বশীলতা (সিএসআর) কার্যক্রমের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘অপরাজেয় আমি’-এর আওতায় ২০২৬ সালে বিভিন্ন কারখানার শ্রমিকদের এই সেবা দেওয়া হবে।

গত বছরের সফল কর্মসূচির ধারাবাহিকতায় এ বছর এর পরিধি আরও বাড়ানো হয়েছে। ২০২৫ সালে এই উদ্যোগের আওতায় ৪৭ হাজারের বেশি মানুষের চোখ পরীক্ষা এবং প্রায় ১৫ হাজার মানুষকে চশমা দেওয়া হয়। তাঁদের মধ্যে চশমা পাওয়া প্রতি পাঁচজন সুবিধাভোগীর মধ্যে চারজনই জীবনে প্রথমবারের মতো চশমা ব্যবহার করেছেন, যার অর্থ হলো দীর্ঘ সময় ধরে চোখের সমস্যা নিয়ে জীবন যাপন করছিলেন তাঁরা। ধারণা না থাকায় চিকিৎসাসেবার বাইরে ছিলেন, যা ব্র্যাক ব্যাংকের এই মানবিক পদক্ষেপের মাধ্যমে দূর হয়েছে।

এ বছর ব্র্যাক ব্যাংক তাদের করপোরেট এবং এসএমই গ্রাহকদের বিভিন্ন কারখানার শ্রমিকদের দৃষ্টিশক্তির সুরক্ষায় আরও জোর দেবে। তৈরি পোশাক ও উৎপাদন খাতের হাজার হাজার শ্রমিক এতে সরাসরি উপকৃত হবেন, যাঁদের সাধারণ চক্ষুসেবা পাওয়ার সুযোগ খুবই সীমিত।

গত বছরের সুবিধাভোগী ব্যক্তিদের অর্ধেকের বেশি ছিলেন নারী, যা নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাবলম্বী করায় ব্র্যাক ব্যাংকের বিশেষ অবদানকে তুলে ধরে। যেসব শ্রমিককে সূক্ষ্ম ও নিখুঁত কাজ করতে হয়, এক জোড়া চশমা তাঁদের উৎপাদনশীলতা, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও জীবনযাত্রার মান অনেক বাড়িয়ে দেয়।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সুস্থ ও স্বাভাবিক দৃষ্টিশক্তি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। চোখে ভালোভাবে দেখতে পাওয়া যেকোনো মানুষের জন্য তাঁদের সামাজিক মর্যাদা, সক্ষমতা ও সামনে এগিয়ে যাওয়ার মূল ভিত্তি। “অপরাজেয় আমি”-এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন সব মানুষের কাছে পৌঁছেছে, যাঁদের আগে কখনো চোখ পরীক্ষার সুযোগই হয়নি। মাত্র এক জোড়া চশমা তাঁদের কর্মজীবন, উপার্জন এবং দৈনন্দিন জীবনে এক বিশাল ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। আমরা সব সময় এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও কর্মক্ষম সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’

এই কর্মসূচিতে ব্র্যাক ব্যাংকের সহযোগী হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান ভিশনস্প্রিং। তারা মূলত সাশ্রয়ী মূল্যের চশমা প্রদানের মাধ্যমে মানুষের উপার্জনের সম্ভাবনা, শেখার সক্ষমতা, নিরাপত্তা এবং সুস্থতা বাড়াতে সাহায্য করে। তাদের ‘ক্লিয়ার ভিশন ওয়ার্কপ্লেস’ কর্মসূচির মাধ্যমে ভিশনস্প্রিং সেসব কর্মী ও জনগোষ্ঠীর কাছে চোখের পরীক্ষা এবং সাশ্রয়ী চশমা পৌঁছে দেয়, যাঁদের চক্ষুসেবার সুযোগ সীমিত।

২০২৪ সালে যাত্রা শুরুর পর থেকে ব্র্যাক ব্যাংকের অপরাজেয় আমি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় করপোরেট নেতৃত্বাধীন চক্ষুসেবা উদ্যোগে পরিণত হয়েছে। এ পর্যন্ত এই একক উদ্যোগের আওতায় দেশে ৬৩ হাজার ৮৭২ জনের বেশি মানুষকে চোখের চিকিৎসাসেবা দিয়েছে ব্যাংকটি।

ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, সমাজের সর্বস্তরে সমান সুযোগ ও অন্তর্ভুক্তির মাধ্যমে প্রকৃত অগ্রগতি সম্ভব। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে মানুষের আর্থিক বাধা দূর করতে, জীবনযাত্রার মান উন্নয়ন এবং টেকসই মানবসম্পদ তৈরি করতে ভবিষ্যতেও ব্র্যাক ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করবে।

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’

বিকাশ পেমেন্টে সাপ্তাহিক পুরস্কার, জেতার সুযোগ ৫০ গ্রাহকের

মানবিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন