বিকাশের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি জিতেছেন ১৫ জন গ্রাহক। অক্টোবরের প্রথমার্ধে অর্থাৎ ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা বিশেষ ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভি বিলের প্রতিদিন সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারী একজন করে গ্রাহক এই পুরস্কার জিতেছেন।
এ ছাড়া ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে বিকাশের মাধ্যমে প্রথম ইউটিলিটি বিল পরিশোধকারী ৪৮০ জন গ্রাহক পেয়েছেন ক্যাশব্যাক।
সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট টিভি বিজয়ীদের হাতে পুরস্কারের কুপন তুলে দেওয়া হয়।
এদিকে, আগামী ১ নভেম্বর থেকে আবারও শুরু হচ্ছে এ বিশেষ ক্যাম্পেইন, যা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এ সময় বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভি বিলের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধ করে প্রতিদিন একজন গ্রাহক জিতে নিতে পারবেন একটি স্মার্ট টিভি। পাশাপাশি, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে বিকাশের মাধ্যমে প্রথম ইউটিলিটি বিল পরিশোধকারী মোট ৪৮০ জন গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
বর্তমানে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন ও টিভি বিলের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, ক্রেডিট কার্ডের বিল এবং সরকারি ফিসহ বিভিন্ন ধরনের বিল ও ফি পরিশোধ করা যায়। বিল পরিশোধের পর গ্রাহকেরা চাইলে পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারেন।