হোম > অর্থনীতি > করপোরেট

দারাজ থেকে পণ্য কিনে পেমেন্ট পরিশোধ করা যাবে নগদে

এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজে কেনাকাটার পেমেন্ট করা যাবে। এ উপলক্ষ্যে দারাজ-নগদ ১২.১২ গ্র্যান্ড ইয়ার অ্যান্ড সেল’ ক্যাম্পেইনের আওতায় দারাজের যেকোনো পণ্য কেনাকাটায় নগেদর মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ১৬ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

সম্প্রতি রাজধানীর বনানীতে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের প্রধান কার্যালয়ে এসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে এখন থেকে দারাজে যেকোনো পণ্য কেনাকাটায় মূল্য পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, চিফ সেলস অফিসার শিহাবউদ্দিন চৌধুরী, হেড অব পাবলিক কমিউনিকেশন্স মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং হেড অব পেমেন্ট মোহাম্মদ মাহবুব সোবহান। দারাজ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক; চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম; চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো; চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন; গ্রোথ মার্কেটিংয়ের ডিরেক্টর মাসরুর হাসান মিম এবং টেকনোলজি অ্যান্ড ডিজিটাল পেমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজির ডিরেক্টর মন্জুরি মল্লিক।

একজন গ্রাহক প্রতি পেমেন্টে সর্বোচ্চ ১০০ টাকা করে মোট তিনবারে ৩০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের এই অফার নিতে পারবেন। অফারটি গ্রহণ করার জন্য গ্রাহককে দারাজের অ্যাপ (App) থেকে নগদ-অনলাইন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। 

নগদের সঙ্গে দারাজের এই যাত্রা উপলক্ষ্যে শুরু হওয়া ‘দারাজ-নগদ ১২.১২ গ্র্যান্ড ইয়ার অ্যান্ড সেল’ ক্যাম্পেইন চলাকালীন কেনাকাটায় নগদ এবং দারাজ গ্রাহকেরা পাচ্ছেন আরও সাশ্রয়ী মূল্যে কেনাকাটার দারুণ সুযোগ। সঙ্গে রয়েছে নগদের ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের এই অফার চলবে ১২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে আরও বেশি লাভে দারাজে কেনাকাটার নতুন এই সুযোগ নিয়ে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণে দ্রুতই ক্যাশলেস হয়ে উঠবে এ দেশের বাণিজ্য খাত। তরুণ প্রজন্মের উদ্যোক্তারা এখন ব্যতিক্রমী ও উদ্ভাবনী উদ্যোগে দারুণ সাফল্য পাচ্ছেন। ই-কমার্স খাত তার মধ্যে একটি। নগদ সব সময় এই উদ্ভাবনী উদ্যোগকে স্বাগত জানায়। দেশীয় উদ্যোক্তাদের ডিজিটাল লেনদেন আরও কম খরচে সহজে হাতের মুঠোয় এনে দিয়েছে নগদ। সেই যাত্রায় দারাজের গ্রাহকদের পাশে থেকে নিত্য-নতুন সেবা দিতে চায় নগদ।’ 

‘দারাজ-নগদ ১২.১২ গ্র্যান্ড ইয়ার অ্যান্ড সেল’ ক্যাম্পেইন নিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘নগদের সঙ্গে দারাজের এই চুক্তি ক্রেতাদের অনলাইন শপিংকে আরো স্বচ্ছন্দদায়ক করবে। পাশাপাশি এই চুক্তি ক্রেতাদের সহজে পেমেন্ট সল্যুশনের বিষয়টি নিশ্চিত করবে এবং একাধিক পেমেন্ট অপশনের মাধ্যমে ক্রেতাদের শপিং অভিজ্ঞতা উন্নত করবে।’

না থেমেই বিকাশে ১৪টি প্রধান সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

শারজাহ রুটে ১৩ মার্চ, আবুধাবিতে ১৪ মার্চ ফ্লাইট শুরু ইউএস-বাংলার

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক

ঈদে যমুনা ইলেকট্রনিকস দিচ্ছে ডাবল খুশি অফার

ব্র্যাক ব্যাংকের প্রথম চিফ ইনফরমেশন অফিসার ওয়াসি নোমান

কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের চুক্তি

কনকা ১০০" গুগল মিনি এআই টিভির মোড়ক উন্মোচন

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে সিটি ব্যাংক

রমজান ও ঈদ কেনাকাটায় ১০ হাজার টাকা পর্যন্ত বিকাশ অফার