হোম > অর্থনীতি > করপোরেট

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পূজা উদ্‌যাপন পরিষদের নতুন কমিটি

আসন্ন শারদীয় দুর্গোৎসব সামনে রেখে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের অধীন সর্বজনীন পূজা উদ্‌যাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত ২১ আগস্ট সভাকক্ষ পদ্মায় অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন ক্রাউন সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার ভবতোষ মুখার্জি (সুবীর)। 

কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাংলাদেশ স্টেশনারি অফিসের সহকারী পরিচালক সুমন চন্দ্র ভৌমিক এবং কোষাধ্যক্ষ হয়েছেন গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের ভবানী বিজয় বালা।