হোম > অর্থনীতি > করপোরেট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্‌যাপন করল অগ্রণী ব্যাংক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। ১৭ মার্চ সকালে ব্যাংকের ধানমন্ডি শাখায় কেক কাটা হয় এবং পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অগ্রণী ব্যাংকের পরিচালক কাশেম হ‌ুমায়ূন, খোন্দকার ফজলে রশিদ, তানজিনা ইসমাইল ও মো. শাহাদাত হোসেন এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। 

পরে তারা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা, রেজিনা পারভীন ও পারভীন আকতারসহ মহাব্যবস্থাপকগণ, ঊর্ধ্বতন নির্বাহীগণ, অফিসার সমিতি, সিবিএ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

দিবসটি উপলক্ষে প্রধান কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, ব্যাংক ভবন আলোকসজ্জাকরণ, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ ও সব সার্কেল, অঞ্চল এবং শাখা পর্যায়েও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক

বিসিআইসির নতুন চেয়ারম্যানের চট্টগ্রাম সফর, সারশিল্পে চীনা বিনিয়োগের প্রস্তাব

ঢাকায় এআই অটোমেশন সামিট অনুষ্ঠিত

কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন আবু সাঈদ মো. রওশানুল হক