হোম > অর্থনীতি > করপোরেট

জাতীয় ফার্নিচার মেলায় বার্জার পেইন্টসের ইনোভা উড কোটিং ও উডকিপার প্রো

বিজ্ঞপ্তি

ছবি: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে

ঢাকায় অনুষ্ঠিত ২১তম জাতীয় ফার্নিচার মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। মেলায় প্রতিষ্ঠানটি ফার্নিচার কোটিংয়ে আধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে তৈরি তাদের ‘ইনোভা উড কোটিং’ এবং ‘বার্জার উডকিপার প্রো’ পণ্য দুটি প্রদর্শন করেছে।

বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের (বিএফআইওএ) আয়োজনে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গত ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত ছিল।

মেলায় বার্জারের অন্যতম আকর্ষণ ছিল অত্যাধুনিক ‘ইনোভা উড কোটিং’ পণ্য সিরিজ। উন্নত প্রযুক্তিতে তৈরি এ প্রিমিয়াম কোটিং কাঠ ও বোর্ডভিত্তিক আসবাবে দেয় সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ফিনিশ। ৭০টিরও বেশি আকর্ষণীয় শেডে পাওয়া যায় পণ্যটি। এতে রয়েছে গ্লসি ও ম্যাট—দুই ধরনের প্রিমিয়াম ফিনিশ। পাশাপাশি এর তাপ ও পানিরোধী বৈশিষ্ট্য আসবাবের পৃষ্ঠকে দাগ ও ক্ষয় থেকে সুরক্ষায় সহায়তা করে। ফলে দীর্ঘদিন আসবাবের উজ্জ্বলতা ও সৌন্দর্য বজায় থাকে।

এ ছাড়া মেলায় বার্জার প্রদর্শন করেছে ‘বার্জার উডকিপার প্রো’। কাঠের আসবাবের জন্য তৈরি এ পণ্যকে নির্ভরযোগ্য ও টেকসই কোটিং সমাধান হিসেবে তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। স্থানীয় বাজারে প্রচলিত নিম্নমানের গালা ও শেলাক পলিশ অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ফল দিতে পারে না। এ সমস্যা বিবেচনায় সাশ্রয়ী মূল্যে উন্নতমানের কোটিংয়ের বিকল্প হিসেবে বাজারে এসেছে উডকিপার প্রো।

পণ্যটির বিশেষ বৈশিষ্ট্য হলো এর রেডি-টু-অ্যাপ্লাই ফর্মুলা। ব্যবহারের আগে এতে অতিরিক্ত থিনার বা স্টেইন মেশানোর প্রয়োজন হয় না। ফলে সাধারণ ভোক্তা থেকে শুরু করে পেশাদার পেইন্টার—সবাই সহজে ও ঝামেলামুক্তভাবে এটি ব্যবহার করতে পারেন।

উন্নতমানের পণ্য, রঙের বৈচিত্র্য ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে কয়েক দশক ধরে ভোক্তা ও ফার্নিচার প্রস্তুতকারকদের আস্থা অর্জন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ। ভোক্তাদের পরিবর্তনশীল চাহিদা ও রুচির সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি নিয়মিত আধুনিক ও উদ্ভাবনী পণ্য ও সমাধান বাজারে নিয়ে আসছে।

অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নন-লাইফ ইনস্যুরেন্স সেবা চালু করছে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইনস্যুরেন্স

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু

বাজারে এল রয়্যাল এনফিল্ডের হান্টার ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন সংস্করণ

পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখায় চালু হলো ইসলামী ব্যাংকিং সেবা

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ

ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত