হোম > অর্থনীতি > করপোরেট

ইউএস-বাংলার ব্যাংকক ফ্লাইট ১ সেপ্টেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-ব্যাংকক রুটে আবার ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই ফ্লাইট শুরু হচ্ছে। 

২০২০ সালে করোনার প্রথম ঢেউ আসার পর ব্যাংককের সঙ্গে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। 

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে তাঁদের উড়োজাহাজ। আর স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ব্যাংককে অবতরণ করবে। একই দিন দুপুর ২টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে উড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে। 

সোম ও বুধবার ছাড়া প্রতিদিন ইউএস-বাংলা এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। 

কামরুল ইসলাম আরও জানান, ঢাকা-ব্যাংকক রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ২০৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৩ হাজার ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার মধ্যে সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে। 

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস দেশের সব অভ্যন্তরীণ রুটসহ সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাসকাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ সহ মোট ১৬টি এয়ারক্র্যাফট রয়েছে।

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক

বিসিআইসির নতুন চেয়ারম্যানের চট্টগ্রাম সফর, সারশিল্পে চীনা বিনিয়োগের প্রস্তাব

ঢাকায় এআই অটোমেশন সামিট অনুষ্ঠিত

কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন আবু সাঈদ মো. রওশানুল হক

সিটিজেনস ব্যাংক পিএলসির ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত