ঈদ মানেই নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতা আর নতুন সাজের পূর্ণতা। গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রাঙিয়ে দিতে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্স নিয়ে এসেছে বিশেষ ঈদ ক্যাম্পেইন—‘স্টাইলে No.1, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’। এই ক্যাম্পেইনের সবচেয়ে বড় চমক হিসেবে ১৯ বছর পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
এপেক্স এবার পুরো পরিবারের জন্য নিয়ে এসেছে ম্যাচিং ঈদ কালেকশন। ছোট-বড় সবার জন্য হাজারো ট্রেন্ডি ডিজাইনের সমাহার নিয়ে এপেক্স এখন একটি ‘কমপ্লিট শপিং ডেসটিনেশন’। ক্যাম্পেইনটির মাধ্যমে এপেক্স প্রতিটি পরিবারকে ঈদের সাজে সেরা হওয়ার সুযোগ করে দিচ্ছে।
ঈদের পোশাকের সঙ্গে মানানসই সেরা হিলস বা জুতা যাঁরা খুঁজছেন, তাঁদের জন্য এপেক্সের লেডিস রেঞ্জে যুক্ত হয়েছে হাজারো নতুন কালেকশন। মেয়েদের এবারের ঈদ কালেকশনে ট্রেন্ডি ডিজাইনের পাশাপাশি আরাম বা কমফোর্টের বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের এক অনন্য সংমিশ্রণ দেখা যাবে এই কালেকশনগুলোতে।
এপেক্স তাদের প্রতিটি স্টোর সাজিয়েছে সব বয়সের মানুষের উপযোগী জুতা ও অ্যাকসেসরিজ দিয়ে। ছোটদের জন্য যেমন রয়েছে বর্ণিল ও আরামদায়ক কালেকশন, তেমনি বড়দের জন্য রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির লেদার জুতা ও আরামদায়ক স্যান্ডেল। নিজের জন্য হোক কিংবা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য, এক ছাদের নিচেই মিলছে পুরো পরিবারের স্টাইল সলিউশন।
এপেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আমেজে স্টাইল আর কমফোর্টের সমন্বয়ে এপেক্স সব সময়ই এক নম্বর স্থান ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দেরি না করে নিজের পরিবারকে নিয়ে নিকটস্থ এপেক্স স্টোরে এসে ‘স্টাইলে No.1 ফ্যামিলি’ হওয়ার আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।