হোম > অর্থনীতি > করপোরেট

অটিজমবান্ধব টাইলস ‘নিউরোটাইলস’ নিয়ে এল ডিবিএল সিরামিকস

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

ডিবিএল সিরামিকস তাদের ‘ডিজাইনড ফর লাইফ’ বিশ্বাস থেকে নিয়ে এল একটি নতুন ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন, যা অটিজম শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও প্রোডাক্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৃথিবীতে ৬৮.১ মিলিয়ন শিশু অটিজমে আক্রান্ত। কিন্তু তাদের বেড়ে ওঠার জায়গা যেমন ঘর বা স্কুল অটিজম-ফ্রেন্ডলি করে আলাদাভাবে ডিজাইন করা হয় না।

এই অদেখা বাস্তবতাকে সামনে এনে ডিবিএল সিরামিকস ছয় মাসের গবেষণার মাধ্যমে শিশুদের পছন্দ অনুযায়ী শেপ, রং ও টেক্সচার নির্ধারণ করে তৈরি হয়েছে এই গাইডলাইন, যেখান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম অটিজম-ফ্রেন্ডলি টাইলস ‘নিউরোটাইলস’।

গবেষণায় দেখা গেছে, শিশুরা হালকা রং, সিম্পল টেক্সচার এবং একই ধরনের প্যাটার্নে বেশি স্বস্তি পায়। এতে তাদের মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে এবং তারা নিজেদের ভালোভাবে সামলাতে পারে। এই গবেষণায় অংশ নেন ডাক্তার, সাইকোলজিস্ট, টিচার ও ডিজাইনাররা। পাশাপাশি যুক্ত ছিলেন কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরাও।

ডিবিএল সিরামিকস চায় সবাই এই উদ্যোগের অংশ হোক। তাই তারা গাইডলাইনটি ওপেন-সোর্স করে দিয়েছে, যাতে যে কেউ এটি ব্যবহার করে অটিজম-ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করতে পারে।

এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে: https://neurotiles. dblceramics.com/

ডিবিএল সিরামিকস বিশ্বাস করে যে অটিজম-বান্ধব রং, প্যাটার্ন দিয়ে যেকোনো স্পেস কখনো কখনো একটি শিশুর জন্য পুরো পৃথিবীটাই বদলে দিতে পারে। ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার, মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘যদি অটিজম থাকা একটি শিশুও নিজের ঘরে প্রথমবারের মতো স্বস্তি পায়, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক।’

সিটি ব্যাংক ও এইচএসবিসির মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকায় দ্রুত ওষুধ ডেলিভারি দিতে চুক্তি করল গ্রামীণ হেলথটেক লিমিটেড ও ফুডি

নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬ অনুষ্ঠিত

বার্জার পেইন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

সাউথইস্ট ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড চালু

চট্টগ্রাম পোর্ট অথরিটি-প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু

৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা

ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে পরিচালনা পর্ষদের সভা