হোম > অর্থনীতি

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

দেশের বেসরকারি খাতের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম চলতি আগস্টে ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গত জুলাই মাসে এই দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা।

একই সঙ্গে অটোগ্যাস লিটারপ্রতি ৬২ দশমিক ৪৬ টাকা থেকে কমিয়ে ৫৮ দশমিক ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বিকেলে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

তবে সরকারের বেঁধে দেওয়া দামে দেশের কোথাও এলপি গ্যাস বিক্রি হয় না বলে বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগ রয়েছে। জেলাভেদে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হয় ক্রেতাদের কাছ থেকে।

গত জুলাই মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা, অটোগ্যাস লিটারপ্রতি ৬২ দশমিক ৪৬ টাকা ছিল। আর গত জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা, অটোগ্যাস ছিল ৬৪ দশমিক ৩০ টাকা।

কয়েক মাস ধরে এলপি গ্যাসের দাম নিম্নমুখী। আমদানিনির্ভর এলপি গ্যাসের আন্তর্জাতিক বাজারদরও নিম্নমুখী।

বিশ্বজুড়ে ডিজেলের সংকটের দ্রুত সমাধান নেই

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্ট: বৈদেশিক মুদ্রার ১৫% রাখতে পারবে হোটেলসহ ব্যবসাপ্রতিষ্ঠান

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ স্পোর্টসফেস্ট শুরু ৩০ অক্টোবর, অংশ নেবে ২৪ ক্লাব

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা হয়নি: কর্তৃপক্ষ

ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি ফ্রি পণ্য পেলেন খুলনার গৃহিণী

সৌদি বিমানবন্দরে বিধিনিষেধে ব্যাহত ১৪৬ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

দাম্মাম-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

সাইবার ঝুঁকিতে বন্ধের তিন দিন পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো