হোম > অর্থনীতি

সিটিজেনস ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

সিটিজেনস ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

সিটিজেনস ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রণীত বিভিন্ন নীতিমালা, নির্দেশিকা ও কার্যপদ্ধতি পর্যালোচনা এবং অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ। কমিটির সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ ও মুফতি মুঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন সভায় অংশ নেন।

সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ, ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদারসহ বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শরিয়াহ পরিপালন, সেবার মানোন্নয়ন, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং শরিয়াহসম্মত পণ্য ও সেবার পরিচালনাসংক্রান্ত বিভিন্ন নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুমোদন করা হয়।

এ সময় কমিটির সদস্যরা সিটিজেনস ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও কৌশলগত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, সিটিজেনস ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম দেশের ইসলামিক ব্যাংকিং খাতের বিকাশ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শরিয়াহসম্মত ব্যাংকিং সেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

তিন দিন কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৪৪৩২ টাকা

সিপিডির বাজেট সংলাপ: সরকারের সামনে তিন সংকট

ইইউতে অবস্থান হারাচ্ছে বাংলাদেশের পোশাক

বিটিআইয়ের নতুন সিইও মাহবুবুর রহমান

ভ্যাট বৃদ্ধির প্রভাব: বাজারে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা

শিল্পের স্বনির্ভরতায় বাড়ছে শঙ্কা

খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ

প্রগতি ইনস্যুরেন্সের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

টানা তৃতীয় দিন দেশে কমল সোনার দাম