হোম > অর্থনীতি

নিলামে ২,৮০০ টন পণ্য বিক্রি চট্টগ্রাম কাস্টম হাউসের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

চট্টগ্রাম কাস্টম হাউস ইতিহাসের সর্ববৃহৎ পণ্য চালানের নিলাম সম্পন্ন করেছে। প্রায় ২ হাজার ৮০০ টন পরিত্যক্ত ও অখালাসকৃত পণ্য অনলাইন নিলামে বিক্রি করে ১১ কোটি ৫৯ লাখ টাকার বেশি রাজস্ব আদায় করেছে সরকার। এই নিলামের ফলে কাস্টমস অকশন শেডের বড় অংশ খালি হওয়ায় বন্দরের কনটেইনার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, দীর্ঘদিন ধরে অকশন শেডে পড়ে থাকা নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে এই নিলাম আয়োজন করা হয়। বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং নিরাপত্তাজনিত ঝুঁকি কমানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। নিলামে তোলা পণ্যের মধ্যে ছিল ইউজড ড্রেজার স্টিল পাইপ, রাবার হোস, ফিটিংস অ্যান্ড অ্যাকসেসরিজ। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি নিয়ে এনবিআরের ই-অকশন প্ল্যাটফর্মে নিলাম কার্যক্রম পরিচালিত হয়।

সম্প্রতি অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক ওই নিলামে মোট ১৩ জন দরদাতা অংশ নেন। সর্বোচ্চ ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকায় পণ্যের চালানটি বিক্রি হয়। পরে দরমূল্য, মূল্য সংযোজন কর, আয়করসহ মোট ১১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধের পর পণ্য খালাস সম্পন্ন হয়েছে।

পণ্যের পরিমাণ বিবেচনায় এটি চট্টগ্রাম কাস্টম হাউসের ইতিহাসে নিলামকৃত সর্ববৃহৎ চালান বলে জানিয়েছে এনবিআর। সংস্থাটি বলছে, এ ধরনের নিয়মিত ই-অকশন কার্যক্রম বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনায় গতি আনবে এবং অখালাসকৃত পণ্য দ্রুত নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখবে।

রাজধানীর বাজারদর: করছাড়ের প্রভাব নেই বাজারে

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক

রাজধানীর মিরপুরে স্বপ্নর নতুন আউটলেট, চলছে আকর্ষণীয় মূল্যছাড়

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদে প্রতিদিন ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার

উৎপাদন বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল করা হবে: বিএসইসি চেয়ারম্যান

সোনার দাম কমল ৩,৩০৩ টাকা, ভরিতে কত

কৃষির ‘পার্টনার’ প্রকল্প: বড় প্রকল্পে হাজার কোটির অনিয়ম

ব্যাংকিং সংস্কার: খেলাপি ঋণ কমাতে নতুন আইন