হোম > অর্থনীতি

শুল্কমুক্ত সোনা বছরে একবারই আনতে পারবেন বিদেশফেরত যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। এত দিন শুল্ক ছাড়াই বছরে একাধিকবার সোনা আনার সুযোগ থাকলেও এখন থেকে সেটি সীমিত করা হচ্ছে বছরে মাত্র একবার। একই সঙ্গে ১০ হাজার ডলারের বেশি বহন করলে তা নির্ধারিত ফরমে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।

আজ মঙ্গলবার এনবিআর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন নিয়ম অনুসারে যাত্রীরা সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। এ ছাড়া বিনা শুল্কে নতুন মোবাইল ফোন আনতে পারবেন একটি, তবে বছরে একবার।

জানা যায়, বর্তমান নিয়মে একজন যাত্রী বছরে যতবার খুশি ততবার শুল্ক ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালংকার বা ২০০ গ্রাম রুপার অলংকার আনতে পারেন। এ ছাড়া শুল্ক দিয়ে ১১৭ গ্রাম বা প্রায় ১০ ভরি স্বর্ণের বার আনার সুযোগ রয়েছে, যার জন্য প্রতি ভরিতে দিতে হয় ৪ হাজার টাকা শুল্ক। তবে সে নিয়ম আর থাকছে না। নতুন নিয়মানুসারে বিনা শুল্কে ১০০ গ্রাম ও শুল্ক দিয়ে ১১৭ গ্রাম সোনা আনা যাবে বছরে একবার।

নতুন নিয়ম অনুসারে, বুকিং, হ্যান্ডকেরিসহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে। সেটি অনলাইনেও করা যাবে।

টানা দুই দিন সোনার দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা

হ্যান্ডলিংয়ে রেকর্ড, আয়েও নতুন উচ্চতায় চট্টগ্রাম বন্দর

রপ্তানি আয়ের চ্যালেঞ্জ: লক্ষ্য পূরণ হয়নি, কমেছে আয়

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা

সোনার দাম বাড়ল ভরিতে ২২১৬ টাকা

৩ জুলাই শুরু হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ

‘সিম করছাড়ের ১২০০ কোটি টাকার সুবিধা গ্রাহকেরা নন, পাবে অপারেটররা’

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

আতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, বাংলাদেশ ব্যাংকে ১৬ বছরের নথি তলব