হোম > অর্থনীতি

দাম বাড়ছে সিগারেটের

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ অর্থবছরে বিড়ি ও সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

অর্থমন্ত্রী বলেন, ‘সিগারেট মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। এ জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এর ওপর সম্পূরক শুল্কের হার ৬৫ শতাংশের পরিবর্তে ৬৬ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।’ 

এ ছাড়া, সিগারেট ও বিড়ির কাগজের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার সাড়ে ৭ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী স্থানীয়ভাবে তৈরি সিগারেট ও বিড়ির কাগজের ওপর মূল্য সংযোজন কর বর্তমানের ৭ দশমিক ৫ থেকে ১৫ শতাংশে বৃদ্ধির প্রস্তাব করেছেন। 

জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্র থেকে বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুসারে, শীর্ষ কর প্রদানকারী খাতগুলোর মধ্যে একটি তামাক শিল্প। শুধুমাত্র ২০২৩-২৪ অর্থবছরে দেশীয় সিগারেট বিক্রয় (প্রায় ৮ হাজার কোটি শলাকা) থেকে ৩২ হাজার ৫০২ কোটি টাকার বেশি আয় হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।

বাজেট ২০২৪–২৫ সম্পর্কিত আরও খবর পড়ুন:

পুনঃ তফসিল সুবিধার পরও বেড়েছে ৩১ হাজার কোটি টাকা

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে এলডিসি উত্তরণে আরও সময় দিতে রাজি ইউএনসিডিপি

সোনার দাম কমেছে ভরিতে ৩২৬৬ টাকা

বাজেটজুড়েই থাকছে সংস্কারের চাপ

মে মাসে নগদে লেনদেনের নতুন রেকর্ড

এয়ার অ্যাস্ট্রায় যুক্ত হলো ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ

ভারত-ওমান বাণিজ্য চুক্তি যেভাবে হরমুজের বিকল্প পথ দেখাচ্ছে

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম