হোম > অর্থনীতি

পাঠাও নিয়ে এল কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

বিজ্ঞপ্তি

ছবি: পাঠাওয়ের সৌজন্য

কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাঠাও। ‘ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি’ (ডিপিওডি) নামের এ সুবিধার মাধ্যমে গ্রাহকেরা পার্সেল হাতে পাওয়ার আগে বা ডেলিভারির সময় ব্যাংক কার্ড কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। এতে নগদ টাকা রাখা, ভাঙতি জোগাড় করা কিংবা পেমেন্টের জন্য ডেলিভারির স্থানে উপস্থিত থাকার ঝামেলা কমবে।

নতুন এ সুবিধার আওতায় কোনো পার্সেলের স্ট্যাটাস ‘আউট ফর ডেলিভারি’ হলে গ্রাহকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে একটি পেমেন্ট লিংক পাঠানো হবে। লিংকে প্রবেশ করে ‘পে নাউ’ অপশনে ট্যাপ করলেই ব্যাংক কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে। কুরিয়ার ডেলিভারিতে গ্রাহকদের পেমেন্টের স্বাধীনতা, নমনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই পাঠাওয়ের এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এত দিন পার্সেল গ্রহণের সময় গ্রাহকদের নগদ টাকা প্রস্তুত রাখা কিংবা ভাঙতি মেলানোর মতো সমস্যায় পড়তে হতো। নতুন এ সুবিধার ফলে পার্সেল হাতে পাওয়ার আগে বা ডেলিভারির সময় নিরাপদে ও দ্রুত ডিজিটাল পেমেন্ট করা যাবে। এমনকি গ্রাহক ডেলিভারির স্থানে উপস্থিত না থাকলেও পেমেন্ট করতে পারবেন। ফলে পুরো ডেলিভারি প্রক্রিয়া আরও দ্রুত ও গ্রাহকবান্ধব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এ উদ্যোগ পাঠাও কুরিয়ারের সঙ্গে যুক্ত মার্চেন্টদের জন্যও নতুন সুযোগ তৈরি করবে। ডেলিভারির সময় গ্রাহকদের একাধিক পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুযোগ থাকায় কেনাকাটার শেষ ধাপ পর্যন্ত তাঁদের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা বাড়ানো এবং উন্নত সেবা নিশ্চিত করতেও এ সুবিধা ভূমিকা রাখবে।

পাঠাওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ডেলিভারির ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টকে নিয়মিত ও নির্ভরযোগ্য অভ্যাসে পরিণত করা পাঠাও কুরিয়ারের অন্যতম লক্ষ্য। পার্সেল গ্রহণের সময় গ্রাহকদের পেমেন্টের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি এ উদ্যোগ মার্চেন্টদের উন্নত গ্রাহকসেবা প্রদানের প্রচেষ্টাকেও আরও এগিয়ে নেবে।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, এ উদ্যোগ কুরিয়ার খাতে দীর্ঘদিনের নগদনির্ভরতার প্রচলিত ধারা বদলে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের নতুন সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করবে।

চীনে এআইয়ের শেয়ারবাজারে ধস—উধাও ৪৮ হাজার কোটি ডলার

বিকাশে ইউটিলিটি বিল পরিশোধ করে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, সোনালীতে বহাল শওকত আলী

বিশ্বজুড়ে ডিজেলের সংকটের দ্রুত সমাধান নেই

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্ট: বৈদেশিক মুদ্রার ১৫% রাখতে পারবে হোটেলসহ ব্যবসাপ্রতিষ্ঠান

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ স্পোর্টসফেস্ট শুরু ৩০ অক্টোবর, অংশ নেবে ২৪ ক্লাব

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা হয়নি: কর্তৃপক্ষ

ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি ফ্রি পণ্য পেলেন খুলনার গৃহিণী

সৌদি বিমানবন্দরে বিধিনিষেধে ব্যাহত ১৪৬ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

দাম্মাম-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত