হোম > অর্থনীতি

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এ বছরে অনেক ফোনেই ৮০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ছবি: গিজবট

মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, মোবাইল ফোনের দাম ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে।

এতে আরও বলা হয়েছে, কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ ধার্য করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৫০ শতাংশ কমেছে।

এনবিআর বলছে, প্রজ্ঞাপন ২টি জারির ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানি হওয়া প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা হ্রাস পাবে। একইসঙ্গে ৩০ হাজার টাকার অধিক মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা হ্রাস পাবে।

এনবিআরের জানিয়েছে, সরকার কর্তৃক মোবাইল ফোন আমদানি এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকদের পক্ষে ডিজিটাল সেবা গ্রহণ সহজতর হবে মর্মে সরকার আশা করে। মোবাইল ফোনের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সিটিজেনস ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

তিন দিন কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৪৪৩২ টাকা

সিপিডির বাজেট সংলাপ: সরকারের সামনে তিন সংকট

ইইউতে অবস্থান হারাচ্ছে বাংলাদেশের পোশাক

বিটিআইয়ের নতুন সিইও মাহবুবুর রহমান

ভ্যাট বৃদ্ধির প্রভাব: বাজারে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা

শিল্পের স্বনির্ভরতায় বাড়ছে শঙ্কা

খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ

প্রগতি ইনস্যুরেন্সের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

টানা তৃতীয় দিন দেশে কমল সোনার দাম