হোম > অর্থনীতি

সকালে বৃদ্ধির পর রাতেই কমল সোনার দাম

আজকের পত্রিকা ডেস্ক­

গতকাল শনিবার সকালে বাড়ানোর পর সন্ধ্যায় দেশে সোনার দাম কমানো হয়েছে। ভালো মানের সোনার দাম এবার ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে এবার ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমে হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আজ রোববার থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম পড়বে ভরিপ্রতি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

এর আগে গত শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিশ্ববাজারে সোনার দরপতনের কারণে দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়। গতকাল শনিবার সকালে দাম আবার ঠিক একই পরিমাণ দাম বাড়ানো হয়। সর্বশেষ গত মঙ্গলবার সোনার দাম প্রতি ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বৃদ্ধি পায়। এর আগের দিন সোমবার সকাল-বিকেল দুই দফায় দাম কমে ১২ হাজার ১৪ টাকা। এর আগ গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

বিশ্ব বাজারে বর্তমানে সোনার বাজার বেশ অস্থির। গত এক মাসে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে ৪১৫ ডলার। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে সোনার দাম দেশের বাজারে বাড়ানো-কমানো হয়। পশ্চিমা বিশ্বে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার সোনার দাম আউন্সপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্ট বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি ৪ হাজার ৯৬৬ ডলার ২৬ সেন্ট।

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা

এবার কনজ্যুমার ইলেকট্রনিকসের ব্যবসায় যুক্ত হলো আকিজ রিসোর্স

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান-শপিং মল বন্ধ ঘোষণা

তিন দফায় কমার পর বাড়ল সোনার দাম

বিটকয়েনের দামে মহাধস, উধাও ২ ট্রিলিয়ন ডলার

সোনার দাম আরও কমল

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে নতুন সংকট

বিইওএল তৃতীয়বারের মতো অর্জন করেছে ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ সার্টিফিকেশন

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা দিল এনআরবিসি ব্যাংক