হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব নিয়েছি, মানুষের কষ্ট লাঘবে কাজ করছি: ত্রাণমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি

শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ত্রাণমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

ভঙ্গুর অর্থনীতির মধ্যেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণের কষ্ট লাঘব এবং মানুষের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্ট লাঘবের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন স্তরে আমরা কাজ করছি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে, যাতে মানুষের সক্ষমতা তৈরি হয়।’ তিনি বলেন, সরকারের অন্যতম লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মানুষ কাজের মধ্য দিয়ে নিজেদের আয়-রোজগার বাড়াতে পারবেন।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, শিশুকাল থেকেই শিশুদের শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। এতে তাদের জীবন সুন্দরভাবে গড়ে উঠবে এবং সমাজের অনিয়ম ও বৈষম্য থেকে তারা নিজেদের রক্ষা করতে পারবে।

তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদক, গেমিং ও ক্যাসিনোর মতো আসক্তিতে জড়িয়ে পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের এসব আসক্তি থেকে বের করে আনতে হবে। পাশাপাশি দুর্যোগের সময় মানুষের সহায়তায় স্কাউটদের প্রস্তুত করা হবে। আগাম সতর্কবার্তা প্রচার ও জনসচেতনতা তৈরিতেও স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, রাষ্ট্রপতির একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আবু আউয়াল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

ঠাকুরগাঁওয়ের হাসপাতাল: শয্যা নেই, গাছতলায় দেওয়া হচ্ছে শিশুদের চিকিৎসা

শয্যাসংকটে হাসপাতাল, শিশুদের চিকিৎসা গাছতলায়

ফুলকপি-বাঁধাকপি এখন কৃষকের গলার কাঁটা

বন্ধুর সঙ্গে মিলে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার স্বামী

ঠাকুরগাঁওয়ে ছয় দিনে চার মরদেহ উদ্ধার, তিনজনের মৃত্যুতে ঋণের চাপের তথ্য

‘পরীক্ষার ফলের হতাশাই আমার বুক খালি করে দিল’

কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্ল্যাকমেলের অভিযোগে মামলা

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় ফুল-মিষ্টি নিয়ে হাজির মির্জা ফয়সল

নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর লাশ মিলল ধানখেতে