হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থীকে নিয়ে অশালীন মন্তব্যে জামায়াত নেতার দণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

রুহিয়া থানা জামায়াত আমির মো. আবদুর রশিদ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় রুহিয়া থানা জামায়াত আমির মো. আবদুর রশিদকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তকারী কমিটি।

আজ মঙ্গলবার তদন্তকারী কমিটি অর্থদণ্ড অনাদায়ে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে তিনি অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন।

নির্বাচন কমিশন-সংশ্লিষ্ট কমিটির আদেশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সকালে রুহিয়া থানার আখানগর ইউনিয়নের বলিতাপাড়ায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় আবদুর রশিদ ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনের নামে মাইকে অশালীন ভাষায় কুৎসা রটনা করেন এবং আক্রমণাত্মক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫ (ক) বিধি লঙ্ঘনের অভিযোগে আবদুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে এবং সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করে।

সদর উপজেলা সরকারি রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ওই অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, ‘আমি একটি জানাজায় আছি। ফিরে এসে এ বিষয়ে দেখব।’

মোবাইল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বন্ধুর, আরেকজন হাসপাতালে

আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা, আদালত চত্বরে হামলায় আহত পুলিশ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

সাইকেল রেখে নিখোঁজ দুই কিশোর, ভোরে দিঘি থেকে মিলল মরদেহ

ঠাকুরগাঁওয়ে তালা ভেঙে দোকানে চুরি, যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ঠাকুরগাঁওয়ে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

‘প্রিসাইডিং অফিসারকে খুঁটিতে বেঁধে রাখবেন’, নির্বাচনী জনসভায় পরওয়ার

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

গৃহবধূ ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার পরিবার

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিলম্ব, ‘অভিমানে’ আত্মহত্যা করলেন যুবক