হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পতাকা বৈঠকে চার বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক চার বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত আসা ব্যক্তিরা হলেন: দিনাজপুরের কাহারোল উপজেলার দেবদাস ভেসারমা (২০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সচিন রায় (১৮), রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার রুবেল (১৮) ও জসিম মিয়া (১৮)।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কান্ধাল বিওপির সুবেদার ফজলুল হক এবং বিএসএফের পক্ষে ছিলেন কোম্পানি কমান্ডার এসি-রাম সিং।

বিজিবি সূত্রে জানা যায়, ওই চার যুবক দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবির দায়িত্বাধীন সীমান্ত দিয়ে প্রায় ১৫ মাস আগে রাজমিস্ত্রির কাজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। বৃহস্পতিবার ভোরে ভারতের বশতপুর এলাকায় ৮৭ বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে।

রাত ৮টার দিকে হরিপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে চার যুবককে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় বলে জানান হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল।

এআই দিয়ে বিকৃত ভিডিও বানিয়ে লাখ টাকা দাবি, ফেসবুক পেজ পরিচালকের বিরুদ্ধে মামলা

পকেটে মিলল ৫৯০টি ইয়াবা, ৮ মামলায় দুই কারবারি কারাগারে

ঠাকুরগাঁওয়ে পুকুরে মিলল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যা, স্বামী–শাশুড়ির নামে মামলা

কিশোরী অপহরণের অভিযোগ: থানায় মামলা করতে না পেরে এসপির দ্বারস্থ পরিবার

ঠাকুরগাঁওয়ে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক

ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের ৪ ঘণ্টার কর্মবিরতি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ে বাড়িতে মাদক মজুত রেখে বিক্রি, দম্পতি আটক

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু