হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর এই বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর অর্জিত বিজয়কে বাংলাদেশের জনতার বিজয় হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে তিনি আজ শুক্রবার কোনো প্রকার বিজয় মিছিল না করে সারা দেশে দোয়া মাহফিল আয়োজনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেন।

ফেসবুক বার্তায় মির্জা ফখরুল মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দলের কারাবন্দী ও নির্যাতিত নেতাদের ত্যাগ স্মরণ করে বলেন, ‘আমি স্মরণ করছি খালেদা জিয়াকে। স্মরণ করছি ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ হাজারো নেতা-কর্মীকে, যাঁরা আজ আমাদের মাঝে নেই। বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদদের ত্যাগের বিনিময়ে আজ আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি।’

নির্বাচনে বিজয়-পরবর্তী এই সময়ে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও আদিবাসী—সবাই মিলে এই বিজয় অর্জন করেছে। এ ছাড়া কঠিন সময়ে পাশে থাকার জন্য বিএনপির মহাসচিব নিজের পরিবার, অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব জানান, শুক্রবার সারা দেশে কোনো ধরনের বিজয় মিছিল করা হবে না। এর পরিবর্তে বাদ জুমা প্রতিটি এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অর্জিত বিজয়ের পর দায়িত্ব আরও বেড়ে গেছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ ও এক যুবকের আত্মহত্যা

‘আজকে পুলিশ মেরে ভাত খাব’

ঠাকুরগাঁওয়ে বড় মাঠে মিলল এসএসসির ৫০ উত্তরপত্র

আয় বেশি, তবু অবহেলায় পীরগঞ্জ রেলওয়ে স্টেশন

দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের প্রধান অগ্রাধিকার: শিল্পমন্ত্রী

রাণীশংকৈলে একাধিক দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাদান কার্যক্রম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের তীব্র সংকট, দুর্ভোগ

হাইব্রিড ভুট্টার সাফল্যে চাঙা, ঠাকুরগাঁওয়ের কৃষি অর্থনীতি

সিনেমার গল্পের মতো ৪০ বছর পর বাড়ি ফিরলেন জাহানারা

ফোন করে ভাইকে হুমকি ‘লাশ ফেলে দেব’, পরে তালা ভেঙে বোনকে উদ্ধার