হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

কক্সবাজার থেকে পায়ুপথে ইয়াবা বহন, ঠাকুরগাঁওয়ে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারকৃতরা। ছবি : আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নেকমরদ এলাকায় বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের আশরাফুল ইসলাম (৩৬), কিসমত পলাশবাড়ী গ্রামের নুরজামাল (২৮), একই গ্রামের রাজিব রানা (২২) এবং দক্ষিণপাড়া গ্রামের মোতালেব হক (২২)।

ডিবি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান আনা হচ্ছে এমন গোপন তথ্য তাদের হাতে আসে। বৃহস্পতিবার চারজন ইয়াবা বহন করছেন এমন খবর পেয়ে জেলা ডিবির একটি টিম নেকমরদ এলাকায় অবস্থান নেয়। পরে তাঁদের আটক করে তল্লাশি চালালে পায়ুপথ থেকে বের করা হয় ইয়াবার বড় চালান।

অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক (এসআই) নবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঠাকুরগাঁও হয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করার পরিকল্পনা করেছিল। তবে গোয়েন্দা নজরদারির কারণে ধরা পড়ে গেছে।’

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।’

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা