হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে রিপন ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের শারালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া রিপন ইসলাম ওই ইউনিয়নের শিবগঞ্জ এলাকার পূর্বপারপুগী গ্রামের নূর আলমের ছেলে। তিনি ওই মহেন্দ্র ট্রাক্টরটির হেলপার (সহকারী) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শারালী এলাকায় মহেন্দ্র ট্রাক্টরে কাজ করার সময় হঠাৎ যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঝাঁকুনিতে ট্রাক্টর থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন রিপন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণ বা অভ্যন্তরীণ গুরুতর আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ে পুকুরে মিলল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যা, স্বামী–শাশুড়ির নামে মামলা

কিশোরী অপহরণের অভিযোগ: থানায় মামলা করতে না পেরে এসপির দ্বারস্থ পরিবার

ঠাকুরগাঁওয়ে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক

ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের ৪ ঘণ্টার কর্মবিরতি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ে বাড়িতে মাদক মজুত রেখে বিক্রি, দম্পতি আটক

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের আমৃত্যু ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: ৪ মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তি রোগীর