হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানাধীন পারিয়াল বিএসএফ ক্যাম্পের সদস্যদের ছোড়া গুলিতে তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সীমান্ত এলাকায় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছোড়েন। গুলিটি ভুক্তভোগীর কোমরের ওপর দিয়ে এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। নিহত ব্যক্তির নাম রাসেল বলে জানানো হলেও তাঁর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

বিষয়টি নিশ্চিত না করলেও দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘ভারতের সীমান্তে একটি গুলির ঘটনা ঘটেছে, এটা আমরা শুনেছি। তবে বিএসএফ এখনো নিশ্চিত করেনি নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয়। পরিচয় শনাক্তের জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি।’

এদিকে, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ‘রাসেল নামে একজন নিহত হয়েছেন বলে শুনেছি। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর বিস্তারিত জানানো হবে। তখন নাম-পরিচয়সহ বিস্তারিত নিশ্চিত করা সম্ভব হবে।’

গৃহবধূ ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার পরিবার

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিলম্ব, ‘অভিমানে’ আত্মহত্যা করলেন যুবক

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম

কাতার, তুরস্কসহ ১০ দেশের সংস্কৃতির দেখা মেলে ঠাকুরগাঁওয়ের জাদুঘরে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার

‘এমপি হলে প্রথম কাজ খোলাবাজারে সার বিক্রি’

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু

অলস পড়ে আছে দেড় কোটি টাকার অক্সিজেন প্ল্যান্ট

ঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার